৫০ রাজ্যের ৫০ ভালোবাসার গল্পঃ কানেকটিকাট ডিড ইউ এভার হ্যাভ আ ফ্যামিলিঃ বিল ক্লেগ আবদুল্লাহ জাহিদ

ডিড ইউ এভার হ্যাভ ফ্যামিলি (উরফ ণড়ঁ ঊাবৎ ঐধাব ঋধসরষু) উপন্যাসটি এক রাতের আগুন, এক জীবনের ধ্বংসের গল্প।

উপন্যাসের সূচনা এক ভয়াবহ অগ্নিকান্ড দিয়ে। বিয়ের আগের রাতে, জুন রিডের (ঔঁহব জবরফ) বাড়িতে আগুন লাগে, এবং সেই আগুনে একসঙ্গে মারা যায় তার মেয়ে ললি, ললির হবু স্বামী সিলাস, জুনের প্রাক্তন স্বামী এবং তার প্রেমিক। এক রাতেই জুন তার পুরো পরিবার হারায়এক কথায়, সে নিঃস্ব হয়ে যায়।

এই ঘটনার পর জুন শহর ছেড়ে চলে যায় কোনো ব্যাখ্যা না দিয়ে। যেন নিজের অতীত থেকে পালাতে চায়। সে পৌঁছে যায় এক দূরবর্তী সমুদ্র তীরবর্তী শহরে, যেখানে কেউ তাকে চেনে না। কিন্তু স্মৃতি থেকে পালানো কি সম্ভব?

উপন্যাসটি সরলরৈখিক নয়। বরং বিভিন্ন চরিত্রের কণ্ঠে। খন্ড খন্ড স্মৃতি অভিজ্ঞতার মাধ্যমে গল্পটি গড়ে ওঠে। কেউ বলে সহানুভূতির ভাষায়, কেউ অভিযোগের সুরে, কেউবা নিঃশব্দ অনুশোচনায়। এই বহুমাত্রিক বর্ণনা উপন্যাসটিকে করে তোলে এক ধরনের পুরো জনপদের শোকগাথাযেখানে এই ট্র্যাজেডি শুধু একটি পরিবারকে নয়, পুরো একটি কম্যুনিটিকে স্পর্শ করে।

এই উপন্যাসের বিশেষত্ব হলো, প্রত্যেক পার্শ্বচরিত্রের নিজস্ব কণ্ঠ আছে। প্রতিবেশী, দোকানদার, দূরের মোটেল মালিকÑ সবাই তাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে একই ঘটনার ভিন্ন ভিন্ন অর্থ নির্মাণ করে। এতে বোঝা যায়, একটি ট্র্যাজেডি কখনো একক নয়; এটি বহু মানুষের জীবনে ঢেউ তোলে।

কানেকটিকাটের পটভূমি: নীরব ভূগোলের গভীর তাৎপর্য

যদিও উপন্যাসে শহরের নাম সরাসরি উল্লেখ নেই, এর পরিবেশ নিঃসন্দেহে নিউ ইংল্যান্ড। বিশেষত কানেকটিকাট অঞ্চলের প্রতিনিধিত্ব করে। কানেকটিকাটের ছোট শহরগুলোর মতো এখানে সবাই একে অন্যকে চেনে। ফলে একটি দুর্ঘটনা হয়ে ওঠে সামষ্টিক শোক। লেক, বন, শরতের পাতাএই শান্ত সৌন্দর্যের মধ্যে হঠাৎ ঘটে যাওয়া ট্র্যাজেডি আরও তীব্র হয়ে ওঠে। প্রকৃতির নীরবতা যেন মানুষের অন্তর্গত শূন্যতার প্রতিধ্বনি। মধ্যবিত্ত, স্থিতিশীল জীবনযা বাইরে থেকে নিখুঁত মনে হয়তার ভেতরে লুকিয়ে থাকে ভাঙন। এই দ্বৈততা কানেকটিকাটের মতো অঞ্চলের সামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ডিড ইউ এভার হ্যাভ ফ্যামিলি একটি নীরব, গভীর, এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলা উপন্যাস। লেখক বিল ক্লেগ এখানে কোনো নাটকীয়তা দেখান না; বরং ক্ষুদ্র মুহূর্ত, স্মৃতি, এবং মানুষের ভাঙা কণ্ঠের মধ্য দিয়ে তিনি নির্মাণ করেন এক বিশাল মানবিক আখ্যান।

কানেকটিকাটের মতো শান্ত, সংযত ভূগোল এই গল্পকে শুধু পটভূমি দেয় না, বরং গল্পের আবেগকে বহুগুণে গভীর করে তোলে। এখানে প্রকৃতি, মানুষ, এবং শোকসব মিলিয়ে এক অনিবার্য সত্য উচ্চারিত হয়: সব হারিয়েও মানুষ কোনো না কোনোভাবে আবার বাঁচতে শেখে।

চরিত্র বিশ্লেষণ: নীরবতার মধ্যে মানুষের মুখ

জুন রিড: শোকের কেন্দ্রবিন্দুঃ জুন এমন এক চরিত্র, যিনি নিজের বেদনা প্রকাশ করেন না। বরং তা বহন করেন। তার মধ্যে অপরাধবোধ কাজ করে, যেন এই দুর্ঘটনার জন্য কোনো না কোনোভাবে সে দায়ী। শহর ছেড়ে চলে যাওয়া তার পলায়ন নয় বরং এক ধরনের আত্মরক্ষা। জুনের চরিত্রে আমরা দেখি শোক কখনো উচ্চকণ্ঠ নয়, বরং গভীর নীরবতা।

ললি: অনুপস্থিতির উপস্থিতিঃ ললি গল্পে জীবিত অবস্থায় প্রায় নেই, কিন্তু তার অনুপস্থিতিই পুরো গল্পকে চালিত করে। সে ভবিষ্যতের প্রতীকযে ভবিষ্যৎ আর কখনো বাস্তবায়িত হবে না। তার অসমাপ্ত বিয়ে এক অসমাপ্ত জীবনের রূপক হয়ে ওঠে।

সিলাস: সম্ভাবনার মৃত্যুঃ সিলাস এক সাধারণ, সংবেদনশীল যুবক, যার মধ্যে ছিল নতুন জীবনের স্বপ্ন। তার মৃত্যু কেবল একজন মানুষের মৃত্যু নয়, বরং একটি সম্ভাবনার অবসান।

বিল ক্লেগের সংক্ষিপ্ত জীবনী

বিল ক্লেগ জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রে। তিনি দীর্ঘদিন ধরে নিউইয়র্কভিত্তিক প্রকাশনা জগতের সঙ্গে যুক্ত। তিনি একজন খ্যাতনামা সাহিত্য এজেন্ট হিসেবে কাজ করেছেন, যেখানে বহু আন্তর্জাতিকভাবে স্বীকৃত লেখকের বই প্রকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পরবর্তীতে তিনি নিজেই লেখালেখির জগতে প্রবেশ করেন এবং দ্রুতই নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।

ক্লেগএর লেখালেখির শুরু মূলত স্মৃতিকথা দিয়ে। তার ব্যক্তিগত জীবনের সংকট, বিশেষ করে মাদকাসক্তি পুনর্বাসনের অভিজ্ঞতা, তার লেখায় গভীরভাবে প্রতিফলিত হয়েছে। এটি ২০১৫ সালে রচিত তার প্রথম উপন্যাস, যা তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়।

Related Posts