ম্যানহাটান ভর্তি কূটনীতিকে || জাতিসংঘ উইক শুরু মঙ্গলবার
বাঙালী প্রতিবেদনঃ ফিফা বিশ্বকাপ ফুটবলের পর আকারে অনেক ছোট হলেও ইউএস ওপেন টেনিস শেষে আবার জমে উঠেছে নিউইয়র্ক সিটি। সাধারণ অধিবেশন আগে শুরু হলেও জাতিসংঘ সাধারণ পরিষদের হাই—লেভেল উইক শুরু হবে ২২ সেপ্টেম্বর। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ৮১তম এই অধিবেশনে সভাপতিত্ব করবেন নতুন সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এবারের এই ৮১তম অধিবেশনই জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেজের শেষ বছর। ৩১ ডিসেম্বর তার মেয়াদ শেষ হচ্ছে। এ বছরের অথিবেশনের মূল থিম ‘জবংঃড়ৎরহম ঞৎঁংঃ, গধহধমরহম ঞৎধহংভড়ৎসধঃরড়হ: অ টহরঃবফ ঘধঃরড়হং ঞযধঃ উবষরাবৎং ভড়ৎ অষষ’।
জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩। এইসব দেশের বেশির ভাগ থেকে রাষ্ট্র ও সরকার প্রধান কিংবা নিদেনপক্ষে পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেবেন। বাংলাদেশ থেকে এই প্রথমবারের মত যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ২১ সেপ্টেম্বর সোমবার নিউইয়র্ক এসে পৌঁছুবেন। তিনি সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার।
জাতিসংঘের ওয়েবসাইট অনুসারে এবারের সাধারণ অধিবেশনের কর্মসূচীতে থাকছে এসডিজি মোমেন্ট, জেনারেল ডিবেট, ক্লাইমেট এ্যাকশন, ডিক্লারেশন অব দ্য রাইট টু ডেভেলপমেন্টের ৪০ বছর পূর্তি, সি লেভেল রাইজকে উপলক্ষ করে হাই লেভেল মিটিং, প্যান্ডেমিক প্রিভেনশন, ইন্টারন্যাশনাল ডে ফর দ্য টোটাল এলিমিনেশন অব নিউক্লিয়ার উইপনস ইত্যাদি।
উল্লেখ্য জাতিসংঘের সাধারণ অধিবেশনের হাই—লেভেল উইককে নিউইয়র্ক সিটি ‘গ্রিড—লক উইক’ ঘোষণা করে। এবছরও ঘোষণা করা হয়েছে। ফলে জাতিসংঘ ভবনের সামনের রাস্তা ফাস্টর্ এভেন্যুর ৪১ স্ট্রিট থেকে ৪৮ স্ট্রিট পর্যন্ত এবং প্রতিটি স্ট্রিট সেকেন্ড এভেন্যু পর্যন্ত, সেই সাথে নিকটবতীর্ অনেক রাস্তা যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে। ইতিমধ্যেই ম্যানহ্যাটানের অধিকাংশ হোটেলের রুম বুক করা হয়ে গেছে। আজ থেকে পৃথিবীর দেড় শতাধিক দেশের সরকারি প্রতিনিধিদের পদচারণায় ম্যানহ্যাটানের রাস্তা, শপিং সেন্টার, ব্রডওয়েসহ, লিংকন সেন্টার, কার্নেগি হল, টাউন হল, সিম্ফনি স্পেস মুখর হয়ে উঠেছে।
এই ইউএন উইকে ম্যানহ্যাটানের রেস্টুরেন্ট, শপিং সেন্টার সাধারণ সময়ের চেয়ে বেশি ব্যবসা করবে। নিউইয়র্ক সিটি যে পৃথিবীর সবচেয়ে বৈচিত্রময় এবং নানাদিক দিয়ে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর তা প্রমাণিত হয় বছরের এই সময়।
উল্লেখ্য, যেহেতু যেসব দেশ পৃথিবীর শান্তি নষ্টের জন্য দায়ী সেসব দেশের রাষ্ট্র বা সরকার প্রধান আসার কারণে এই সময় জাতিসংঘের সম্মুখস্থ ড্যাগ হ্যামারশোল্ড প্লাজা সকাল থেকেই বিক্ষোভ ও প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন চলাকালে। এ বছরও এই বিক্ষোভ হবে।
