উন্নয়নশীল বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা—৭ || ড. আনিস রহমান, পেনসিলভেনিয়া

স্মার্ট কৃষি খাদ্য নিরাপত্তা: কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ কৃষি বিপ্লব

৯। জেনারেটিভ এআইএর ভবিষ্যৎ: কৃষকের ডিজিটাল সঙ্গী

২০২৫ সালের পর থেকে জেনারেটিভ এআই এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (খখগ) কৃষিতে এক নতুন মাত্রা যোগ করেছে। এখন কৃষকরা কেবল তথ্য পাচ্ছেন না, বরং এআইএর সাথে সরাসরি কথা বলে সমাধান নিতে পারছেন।

ক। ফারমারচ্যাট (ঋধৎসবৎঈযধঃ): আঞ্চলিক ভাষার এআই সঙ্গী

ডিজিটাল গ্রিন’—এর মতো সংস্থাগুলোফারমারচ্যাটনামক এআই সঙ্গী তৈরি করেছে যা ভারতের হিন্দি বা মারাঠি এবং ইথিওপিয়ার স্থানীয় ভাষায় কৃষকদের সাথে কথা বলতে পারে। বাংলাদেশেও ভবিষ্যতে এমন চ্যাটবট ব্যবহারের পরিকল্পনা রয়েছে যা বাংলা উপভাষায় কথা বলে কৃষকদের পরামর্শ দেবে। এটি কৃষকের পাঠানো অডিও বার্তা শুনে বুঝতে পারে এবং ভিডিও বা ছবির মাধ্যমে উত্তর দেয়, যা স্বল্প শিক্ষিত কৃষকদের জন্য অত্যন্ত সহায়ক।

খ। ডিজিটাল টুইন (উরমরঃধষ ঞরিহ) প্রযুক্তি

ভবিষ্যতে প্রতিটি খামারের একটিডিজিটাল টুইনবা ভার্চুয়াল মডেল থাকবে। এআই সিমুলেশনের মাধ্যমে কৃষক বীজ বপনের আগেই কম্পিউটারে দেখতে পারবেন যে নির্দিষ্ট পরিমাণে সার বা পানি দিলে তার ফলন কেমন হবে। এটি মূলত একটি ল্যাবরেটরি হিসেবে কাজ করবে যা ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি শূন্যে নামিয়ে আনবে।

১০। চ্যালেঞ্জ সমাধান: অগ্রযাত্রার পথে অন্তরায়সমূহ

এত সম্ভাবনা সত্ত্বেও স্মার্ট কৃষি বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। প্রধান চ্যালেঞ্জ হলো গ্রামীণ এলাকায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট বিদ্যুতের অভাব। এছাড়া ড্রোন বা সেন্সরের উচ্চমূল্য ক্ষুদ্র কৃষকদের জন্য বড় বাধা। এই সমস্যা সমাধানে সরকার ভর্তুকি এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করছে। প্রযুক্তিগত জ্ঞানের অভাব দূর করতে কৃষি কর্মকর্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। তথ্য সুরক্ষা বাডেটা প্রাইভেসীনিশ্চিত করতে কঠোর আইন প্রণয়ন জরুরি যাতে কৃষকদের ব্যক্তিগত তথ্য অপব্যবহৃত না হয়। ক্ষুদ্র কৃষকদের জন্য সমবায় বাকোঅপারেটিভমডেলের মাধ্যমে প্রযুক্তি ভাগাভাগি করার পদ্ধতি একটি কার্যকর সমাধান হতে পারে।

নিকটমেয়াদী কার্যকারিতা বৃদ্ধি: এজ এআই ফেডারেটেড লার্নিং

নিকটমেয়াদে কৃষির কার্যকারিতা বৃদ্ধিতেএজ এআই’ (ঊফমব অও), ‘এজেন্টিক এআই’ (অঅও) এবংফেডারেটেড লার্নিং’ (ঋবফবৎধঃবফ খবধৎহরহম) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রযুক্তিগুলো মূলত তথ্য প্রক্রিয়াকরণের গতি বাড়ানো এবং ডেটা গোপনীয়তা রক্ষার ওপর গুরুত্ব দেয়।

এজ কম্পিউটিং রিয়েলটাইম সিদ্ধান্ত গ্রহণ: এজ কম্পিউটিং তথ্য প্রক্রিয়াকরণকে কেন্দ্রীয় ক্লাউড সার্ভার থেকে সরিয়ে সরাসরি খামারের কাছের নোড বা গেটওয়েতে নিয়ে আসে। এর প্রধান শক্তি হলো ল্যাটেন্সি বা প্রতিক্রিয়ার সময় কমানো এবং ব্যান্ডউইথ সাশ্রয় করা। এটি কৃষি রোবট বা ড্রোনের ক্ষেত্রে অত্যন্ত জরুরি যেখানে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। উদাহরণস্বরূপ, একটি স্বয়ংক্রিয় ড্রোন যখন মাঠের ওপর দিয়ে উড়ে যায়, তখন এজ কম্পিউটিং এর মাধ্যমে সেটি রিয়েলটাইমে আগাছা শনাক্ত করে কেবল সেই নির্দিষ্ট স্থানেই কীটনাশক স্প্রে করতে পারে। এর ফলে কীটনাশকের অপচয় ৪০৬০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।

ফেডারেটেড লার্নিং ডেটা গোপনীয়তা

কৃষিতে ডেটা গোপনীয়তা এবং মালিকানা একটি বড় চ্যালেঞ্জ। কৃষকরা প্রায়শই তাদের খামারের সেন্সর ডেটা বা ফলন সংক্রান্ত তথ্য কোনো কেন্দ্রীয় কোম্পানিকে দিতে চান না। ফেডারেটেড লার্নিং এই সমস্যার সমাধান দেয়। এই পদ্ধতিতে মডেলটি সরাসরি কৃষকের ডিভাইসে (যেমন স্মার্টফোন বা এজ সার্ভার) প্রশিক্ষণ পায় এবং কেবল মডেলের গাণিতিক প্যারামিটারগুলো (ৎধি ফধঃধ নয়) একটি কেন্দ্রীয় সার্ভারে পাঠানো হয়। এর ফলে কৃষকের ব্যক্তিগত ডেটা গোপন থাকে, অথচ অনেকগুলো খামারের সম্মিলিত জ্ঞান থেকে মডেলটি আরও শক্তিশালী হয়। গবেষণায় দেখা গেছে যে, ফেডারেটেড লার্নিং এর মাধ্যমে তৈরি করা গ্লোবাল মডেলের নির্ভুলতা ৯৬. শতাংশ পর্যন্ত হতে পারে, যা একক খামারের মডেলের চেয়ে অনেক বেশি। এছাড়াও এটি ডেটা ট্রান্সমিশন খরচ নাটকীয়ভাবে কমিয়ে দেয়। 

অর্থনৈতিক সমৃদ্ধি সুনির্দিষ্ট কৃষির মেটাঅ্যানালাইসিস

সুনির্দিষ্ট কৃষি বা প্রিসিশন এগ্রিকালচার (চঅ) কৃষকদের আয় বৃদ্ধিতে এবং ব্যয় কমাতে সরাসরি ভূমিকা রাখে। ৮৫টি অভিজ্ঞতামূলক স্টাডির মেটাঅ্যানালাইসিস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, এই প্রযুক্তি গ্রহণের ফলে খামারের গড় বিনিয়োগের রিটার্ন (জঙও) ২২. শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং নিট লাভ ১৮. শতাংশ বেড়েছে।

ইনপুট খরচ হ্রাস উৎপাদনশীলতা বৃদ্ধি

সুনির্দিষ্ট কৃষি প্রযুক্তিগুলো যেমন ভেরিয়েবল রেট টেকনোলজি (ঠজঞ) এবং অটোগাইডেন্স সিস্টেম ব্যবহার করে বীজের অপচয় কমানো যায় এবং সারের সঠিক প্রয়োগ নিশ্চিত করা যায়। এর ফলে সারের ব্যবহারের দক্ষতা ১৫. শতাংশ বৃদ্ধি পায় এবং কীটনাশকের ব্যবহার ১২।৮ শতাংশ পর্যন্ত কমে। যুক্তরাষ্ট্রের কর্ন বেল্টে দেখা গেছে যে, ভেরিয়েবল রেট ফার্টিলাইজেশন ব্যবহারের ফলে কৃষকদের জঙও ৩০ শতাংশের বেশি বেড়েছে। এটি কেবল বড় খামারের জন্যই নয়, বরং সঠিক ব্যাবস্থাপনার মাধ্যমে ক্ষুদ্র কৃষকদের জন্যও ফলপ্রসূ হতে পারে, যদিরোবটঅ্যাজসার্ভিস’ (জধধঝ) এর মতো মডেলগুলো জনপ্রিয় করা যায়।

মাটির স্বাস্থ্য জীববৈচিত্র্য পুনরুদ্ধার

এআইচালিত পুনরুৎপাদনশীল খামারগুলো পাঁচ বছরের মধ্যে মাটির অর্গানিক কার্বন (ঝঙঈ) ৩৭ শতাংশ এবং জল ধারণ ক্ষমতা ২২ শতাংশ বৃদ্ধি করতে সক্ষম হয়েছে।্যান্ডম ফরেস্ট’ (জধহফড়স ঋড়ৎবংঃ) এবংএক্সজি বুস্ট’ (ঢএইড়ড়ংঃ) এর মতো মেশিন লার্নিং অ্যালগরিদমগুলো মাটির আর্দ্রতা এবং পুষ্টির মাত্রা রিয়েলটাইমে বিশ্লেষণ করে কভার ক্রপিং এবং নোটিল ফার্মিংয়ের জন্য সঠিক সময় নির্ধারণ করে দেয়। এছাড়াও এআই ইমেজিংয়ের মাধ্যমে জীববৈচিতত্র্য সূচক ১৬৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়া রেকর্ড করা হয়েছে।

কার্বন ক্রেডিট: কৃষকদের জন্য নতুন আয়ের উৎস

এআই এবং রিমোট সেন্সিং প্রযুক্তি এখন মাটির কার্বন সঞ্চয় অত্যন্ত নির্ভুলভাবে পরিমাপ যাচাই (গজঠগবধংঁৎবসবহঃ, জবঢ়ড়ৎঃরহম, ধহফ ঠবৎরভরপধঃরড়হ) করতে পারে। এই যাচাইকৃত ডেটার ওপর ভিত্তি করে কৃষকরাকার্বন ক্রেডিটঅর্জন করতে পারেন, যা তারা আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে সক্ষম। ২০২৬ সালের মধ্যে বৈশ্বিক এগ্রিকার্বন বাজারের মূল্য ২০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। উচ্চমানের এআইভেরিফায়েড কার্বন ক্রেডিটের দাম বর্তমানে প্রতি টন ঈঙ২বতে ২৫ থেকে ৫০ ডলার পর্যন্ত হতে পারে, যা কৃষকদের জন্য প্রথাগত ফসল বিক্রির বাইরেও একটি স্থিতিশীল আয়ের পথ তৈরি করছে।

বৃত্তাকার জৈবঅর্থনীতি বর্জ্য থেকে মূল্য আহরণ

টেকসই কৃষি এবং অর্থনৈতিক উন্নয়নের জন্যবৃত্তাকার জৈবঅর্থনীতি’ (ঈরৎপঁষধৎ ইরড়বপড়হড়সু) একটি অত্যন্ত কার্যকর ফ্রেমওয়ার্ক। এটি মূলত প্রকৃতির চক্রাকার প্রক্রিয়ার অনুকরণে কাজ করে, যেখানে কোনো কিছুই বর্জ্য নয়, বরং এক প্রক্রিয়ার বর্জ্য অন্য প্রক্রিয়ার কাঁচামাল।


Related Posts