দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সংবাদ বিশ্লেষণ || বিজেপি ও মমতার হারজিতের ৫ কারণ

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদনঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ধরনের চমক দেখা গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯৪টি আসনের মধ্যে প্রায় ১৯৬টিতেই বিজয়ী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস মাত্র ৯১টি আসন পেয়েছে। ২৯৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ১৪৮ আসনে জয়।

বিজেপির অভ্যন্তরীণ সূত্র থেকে জানা গেছে, বিজেপির এই বিশাল সাফল্যের পেছনে মূলত পাঁচটি কারণ কাজ করেছে। এর মধ্যে রাজ্যের আইনশৃঙ্খলা বা মানুষের নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ ছিল। পাশাপাশি, সরকারি কর্মচারীদের ডিএ (মহার্ঘ ভাতা) এবং পেনশনের প্রতিশ্রুতিও বড় ভূমিকা রেখেছে। এছাড়া, কেন্দ্র সরকারের মাধ্যমে উন্নয়নের বার্তাও ভোটের মাঠে গভীর প্রভাব ফেলেছে।

বিজেপির সাফল্যের পেছনে যে পাঁচ কারণ

. নারী ভোটারদের ব্যাপক সমর্থন

গত মাসে কেন্দ্রে এনডিএ সরকার মহিলা সংরক্ষণ বিল পাস করার উদ্যোগ নেয়। এই উদ্যোগ বিজেপির জয়ে অনেক সাহায্য করেছে। বিরোধী দলগুলোকেনারীবিরোধীহিসেবে তুলে ধরার যে বয়ান বিজেপি তৈরি করেছিল, তা পশ্চিমবঙ্গের মাটিতে দারুণভাবে প্রভাব ফেলেছে।

বিজেপির মতে, এবার অন্তত শতাংশ নারী ভোট বিজেপির দিকে বেশি এসেছে। সংশোধিত ভোটার তালিকার (স্পেশাল ইনটেনসিভ রিভিশনএসআইআর’) হিসাব দেখলে বিষয়টি পরিষ্কার হয়। এই তালিকা অনুযায়ী, রাজ্যে মোট ভোটারের সংখ্যা কোটি ৪৪ লক্ষ। এর মধ্যে পুরুষ ভোটার কোটি ২৮ লক্ষ। আর নারী ভোটার হলেন কোটি ১৬ লক্ষ। যদি আমরা ২০২১ সালের হিসাব দেখি, তখন পুরুষ ভোটার ছিলেন কোটি ৭৪ লক্ষ এবং নারী ভোটার ছিলেন কোটি ৫৯ লক্ষ।

২০২১ সালের নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৪৮.০২ শতাংশ ভোট। বিজেপি পেয়েছিল ৩৮. শতাংশ এবং কংগ্রেস পেয়েছিল ১০ শতাংশ। কিন্তু এবারের নির্বাচনে নারী ভোটাররা বিজেপিকে মন খুলে সমর্থন করেছেন। এটাই জয়ে বড় ভূমিকা রেখেছে।

. সরকারি কর্মচারীদের মন জয়

দিল্লির মতো পশ্চিমবঙ্গেও প্রচুর সরকারি কর্মচারী আছেন। দীর্ঘদিন ধরে তারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করে আসছিলেন। রাজ্যে সপ্তম পে কমিশন চালুর বড় দাবি ছিল। এই দাবিটি প্রায় ২০ থেকে ৫০ লক্ষ ভোটারের মনে প্রভাব ফেলেছে। এই ভোটারদের মধ্যে আছেন কেন্দ্র রাজ্য সরকারের কর্মচারীরা। পাশাপাশি আছে চাকরিৎ খোঁজে থাকা তরুণ প্রজন্মও। নির্বাচনের আগে বিজেপিপরিবর্তন যাত্রানামে যে ক্যাম্পেইন শুরু করেছিল তা ভালো কাজে দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে রাজ্যে সপ্তম পে কমিশন কার্যকর করা হবে এবং সরকারি শূন্যপদগুলো পূরণ করা হবে।

আরও একটি বিষয় হলোসার্ভিস ভোটারবা যারা কাজের সূত্রে বাইরে থাকেন। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে এই ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি। তামিলনাড়ুতে এই সংখ্যা ৬৭ হাজার, আসামে ৬৩ হাজার এবং কেরালায় ৫৪ হাজার। কিন্তু পশ্চিমবঙ্গে সার্ভিস ভোটার প্রায় লক্ষ হাজার। বিজেপি খুব সহজেই এই বিপুল সংখ্যক ভোটারের সমর্থন নিজেদের দিকে টানতে পেরেছে।

. কেন্দ্রের মাধ্যমে উন্নয়নের প্রতিশ্রুতি

তৃণমূল সরকারের আমলে রাজ্যে কেন্দ্রের অনেক জনকল্যাণমূলক প্রকল্প ঠিকমতো চালু হয়নি। তাছাড়া রাজ্যে শিল্প পরিকাঠামোরও অভাব রয়েছে। এই বিষয়গুলোকে হাতিয়ার করে বিজেপি জোরালো প্রচার চালায়। ২০২৫ সালের দিল্লি নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যেমন প্রচার হয়েছিল, এখানেও তাই হয়। এখানেমোদী বনাম মমতাবা মোদীর সঙ্গে মমতার একটি সরাসরি লড়াইয়ের আবহ তৈরি করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটি জনসভাতেই কেন্দ্র সরকারের মাধ্যমে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। তার এই প্রতিশ্রুতি মধ্যবিত্ত এবং নতুন প্রজন্মের ভোটারদের বেশ আকর্ষণ করেছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যে এবার লক্ষ ২৩ হাজার নতুন ভোটার ছিলেন। এছাড়া ২০ থেকে ২৯ বছর বয়সী তরুণ ভোটারের সংখ্যা প্রায় কোটি ৩১ লক্ষ। এই তরুণ প্রজন্মকে লক্ষ্য করে বিজেপি মাঠেময়দানে সোশ্যাল মিডিয়াতে সুপরিকল্পিত প্রচার চালায়।

. নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন এবং প্রতিষ্ঠানবিরোধিতা

পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরে নির্বাচনী সহিংসতার জন্য পরিচিত। কিন্তু এবার আরএসএস সাধারণ ভোটারদের নিজেদের পক্ষে একত্রিত করতে সক্ষম হয়েছে। এবার রাজ্যে অনেক বেশি পরিমাণে কেন্দ্রীয় বাহিনী (সিইপিএফ) মোতায়েন করা হয়েছিল। নির্বাচন কমিশনের কড়া নির্দেশনার ফলে ভোট গোনার পরেও রাজ্যে ৫০০ কোম্পানি বাহিনী রাখা হয়। ইভিএম পাহারার জন্য আরও ২০০ কোম্পানি বাহিনী মজুত ছিল। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া নিরাপত্তার এই আশ্বাস ভোটারদের ভরসা জুগিয়েছে।

এর পাশাপাশিআরজি কর হাসপাতালের ধর্ষণ হত্যাকাণ্ড’—এর মতো ঘটনার প্রভাব কাজ করেছে। ওই ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মানুষের মনে বড় প্রশ্ন তুলে দেয়। ফলে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া বা মানুষের ক্ষোভ আরও প্রবল হয়।

. বিশেষ ভোটার তালিকা সংশোধন (এসআইআর) এবংবহিরাগতট্যাগ

নির্বাচনের আগে বিশেষভাবে ভোটার তালিকা সংশোধন করা হয়েছিল। একে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) বলা হয়। বিজেপি মনে করে, এই সংশোধনের ফলে এবার শুধু সত্যিকারের বা বৈধ ভোটাররাই ভোট দিতে পেরেছেন। বিজেপি রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিষয়ে জোর প্রচার করেছিল। তাদের অভিযোগ ছিল, ভোটার তালিকায় অনেক ভুল বা গরমিল আছে এবং পুরোনো তালিকায় প্রচুর বহিরাগত ঢুকে আছে।

বিজেপির এই দাবিতে রাজ্য নির্বাচন কমিশন তালিকা থেকে প্রায় ২৭ লক্ষেরও বেশি নাম বাদ দেয়। তৃণমূল কংগ্রেস বা মমতা তা আটকাতে ব্যর্থ হন। তবে এত নাম বাদ যাওয়ার পরেও বিভিন্ন কারণে এবার ভোট বেশি পড়েছে। ২০২১ সালের নির্বাচনের তুলনায় এবার রাজ্যে ৩০ লক্ষেরও বেশি ভোট পড়ে। বিশ্লেষকদের মতে, এই বাড়তি ভোটগুলো বিজেপির পক্ষেই গেছে। উপরের এই পাঁচ কারণেই মূলত এবার পশ্চিমবঙ্গ মমতার হাতছাড়া হয়েছে।

Related Posts