নিউইয়র্কে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র প্রেসার কুকার

বাঙালী প্রতিবেদনঃ সম্প্রতিকালে বাংলাদেশের সাড়া জাগানো দর্শকপ্রিয় ছবিপ্রেসার কুকারমুক্তি পাচ্ছে নিউইয়র্কসহ বস্টন, লসএঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, ডালাস, হিউস্টন, অস্টিন, মায়ামি, আটলান্টা, ফিনিক্স, নিউজার্সি, কানেকটিকাট, ভার্জিনিয়া, মেরিল্যান্ড শিকাগোর বিভিন্ন থিয়েটারে। সফল নির্দেশক রায়হান রাফি পরিচালিত এই ছবিটি প্রয়াত মেধাবী নির্মাতা তারেক মাসুদের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে।

আমেরিকায় বাংলা চলচ্চিত্রকে জনপ্রিয় করার পথিকৃত বায়োস্কোপ ফিল্মস এলএলসি এই ছবিটি মুক্তি দিচ্ছে আমেরিকা ক্যানাডায়। ২২ মে শুক্রবার প্রেসার কুকার নিউইয়র্কের কিউ গার্ডেন্স সিনেমায় (৮১০৫ খবভভবৎঃং ইষাফ, কবি এধৎফবহং, ঘণ ১১৪১৬) মুক্তি পাবে। আগামী সপ্তাহে সাপ্তাহিক বাঙালীতে এই ছবিটি প্রদর্শনীর সময়সূচি দেয়া হবে।

উল্লেখ্য পরপর একটানা চার সপ্তাহ সুপার হিট ছবিদমএর প্রদর্শনী শেষে মুক্তি পাচ্ছে বায়োস্কোপ ফিল্মস ৫৪তম ছবি প্রেসার কুকার।

Related Posts