সঠিক ক্যানে গার্বেজ না ফেললে ৮ সেপ্টেম্বর থেকে ৫০ ডলার পেনাল্টি

বাঙালী প্রতিবেদনঃ আগেই নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব সেনিটেশন জানিয়েছিল এক থেকে নয় ইউনিট পর্যন্ত প্রত্যেকটি বাড়ির বা বিল্ডিংএর মালিককে গার্বেজ ফেলতে হবে সিটির নির্দেশ মতো বিনে বা ক্যানে। আগামী সেপ্টেম্বর মঙ্গলবার থেকে যেসব বাড়ির বা বিল্ডিংএর মালিক সেই নির্দেশ মতো গার্বেজ নির্দিষ্ট বিনে বা ক্যানে যদি না ফেলে তাহলে ৫০ ডলার ফাইন করা হবে।

ডিপার্টমেন্ট অব সেনিটেশন সাপ্তাহিক বাঙালীতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, গত প্রায় বছর ধরে নির্দিষ্ট গার্বেজ ক্যান বিক্রি করা হচ্ছে। ডিপার্টমেন্টের এই গার্বেজ ক্যান পাওয়া যাচ্ছে প্রতিটি হোম ডিপোতে। এইসব ক্যান ইঁদুর প্রম্নফ। তাছাড়া প্রতিটি ক্যান এমনভাবে বানানো যে সেনিটেশন ওয়ার্কাররা সহজে তুলতে পােও গার্বেজ ট্রাকে।

সেনিটেশন ডিপার্টমেন্ট জানিয়েছে, বিভিন্ন সাইজের রঙের গার্বেজ ক্যান পাওয়া যাচ্ছে। পরিবারের আকার অনুযায়ী সেসব ক্যন কেনা যেতে পারে। এইসব ক্যান সাধারণত কমপোস্টেবল গার্বেজের জন্য ব্যবহৃত হয়। কেউ ইচ্ছা করলে রিসাইকেল আইটেমের জন্যও এসব ক্যান ব্যবহার করতে পারেন। নইলে ক্লিয়ার অথবা নীল রঙের প্লাস্টিক ব্যাগও ব্যবহার করতে পারেন।

সেনিটেশন ডিপার্টমেন্ট জানিয়েছে, এইসব গার্বেজ ক্যান অন্যান্য গার্বেজ ক্যানের চেয়ে সস্তা। তবে যারা ঝঞঅজ (স্কুল ট্যাক্স রিলিফ) এর আওতায় প্রোপার্টি ট্যাক্স রেয়াত পান তারা সেপ্টেম্বরের মধ্যে আবেদন করলে ২০২৪ বা ২০২৫ অর্থ বছরের জন্য গার্বেজ ক্যান কেনার অর্থ ফেরত পেতে পারেন। বিস্তারিত জানতে হুপ.মড়া/ংধহরঃধঃরড়হ ভিজিট করা যেতে পারে।

Related Posts