টেস্ট র‌্যাংকিংয়ে প্রথমবার ছয় নম্বরে বাংলাদেশ

স্পোর্টস প্রতিবেদনঃ ২৬ বছর আগে টেস্ট ক্রিকেটে পা রাখা বাংলাদেশ এই প্রথম আইসিসি ্যাংকিংয়ে ছয় নম্বরে উঠল। ম্যাকাই টেস্টে বাজেভাবে হারলেও ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। অবিস্মরণীয় সেই জয় বাংলাদেশকে আইসিসি টেস্ট ্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে তুলে নিয়েছ, যা নিজেদের ইতিহাসে সর্বোচ্চ। ২৬ বছর আগে টেস্ট ক্রিকেটে পা রাখা বাংলাদেশ এই প্রথম আইসিসি ্যাংকিংয়ে ছয় নম্বরে উঠল। গত মে মাসে পাকিস্তানকে দুই টেস্টের হোম সিরিজে হোয়াইটওয়াশ করে সাতে উঠেছিল বাংলাদেশ। গত মাসেই জিম্বাবুয়ের মাঠে একমাত্র টেস্টে হেরে যায় বাংলাদেশ। তাতে পয়েন্ট হারালেও এবার ছয়ে উঠল নাজমুল হোসেন শান্তর দল। ৭৩ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজটি শুরু করে টাইগাররা। সিরিজ শেষে তাদের রেটিং পয়েন্ট এখন ৭৮। পাকিস্তান (৭৫) শ্রীলংকাকে (৭৬) টপকে গেছে বাংলাদেশ।

ডারউইন টেস্টে হারায় রেটিং পয়েন্ট কিছুটা কমে গেছে অস্ট্রেলিয়ার। এরপরও শীর্ষস্থানেই আছে অজিরা। তাদের রেটিং পয়েন্ট ১৩১ থেকে কমে হয়েছে ১২৬। দক্ষিণ আফ্রিকা ১১৯ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে, ১০৬ পয়েন্ট নিয়ে তিনে নিউজিল্যান্ড, ১০৪ পয়েন্ট নিয়ে চারে ভারত পাঁচে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ৯৯।


Related Posts