বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে || নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণ
নিউইয়র্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের উদ্যোগে গত ২৩ আগস্ট রবিবার জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাখাওয়াত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আব্দুল্লাহ ও আজিজ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি স্বাধীনতা হরণ করেছে এবং দেশটাকে দখল করেছে। এই সকল মৌলবাদী ও জঙ্গি গোষ্ঠীর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। ড. নূরুন নবী আরো বলেন, এই জন্য বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দকে একযোগে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের মাঝে বিভিন্ন সমাবেশ ও সেমিনারের মধ্য দিয়ে প্রচার করতে হবে।
অনুষ্ঠানের প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার এবং মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অদ্যাবধি দেশ ও জাতির জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন ডেপুটি কমান্ডার মোঃ আবু জাফর এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা বিজয় কৃষ্ণ সাহা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ—সভাপতি সিরাজউদ্দিন আহমদ সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী রানা হাসান মাহমুদ, সিনিয়র সাংবাদিক ফজলুর রহমান, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, ফোবানার চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের উপদেষ্টা লুৎফুন নাহার লতা, রাফায়েত চৌধুরী, কবি ফকির ইলিয়াস, কমান্ডার মনজুর আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের একপর্যায়ে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী ও বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের উপদেষ্টা দিনাত জাহান মুন্নী।
সভায় সহ—সভাপতি ড. আব্দুল ওহাব জোয়ারদার, দিদার শাহীন, মাহমুদুল হাসান, অধ্যাপক আব্দুল খালিক, এডভোকেট সাইদুর রহমান, অধ্যাপিকা সঞ্চিতা ঠাকুর, আব্দুল মতিন পারভেজ, মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পী সোম, সাংগঠনিক সম্পাদক নুরুল তালুকদার, মঈনুর রহমান শোয়েব, বিপ্রেশ রায়, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক আমিনুল হক চুন্নু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জয়জিৎ আচার্য্য, গণশিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জাহানারা বি. আহমদ লক্ষী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিনিয়ার উত্তম কুমার সেন, অর্থ সম্পাদক মোঃ নুর উদ্দিন, প্রচার সম্পাদক কাজীরুল ইসলাম শিপন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম মনি, মানবাধিকার বিষয়ক সম্পাদক প্রভাষক আফাজুর রহমান চৌধুরী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবুল শীল, যুব বিষয়ক সম্পাদক রিটন সরকার, মহিলা বিষয়ক সম্পাদক শিক্ষিকা ফয়জিয়া জাহান, জনসংযোগ সম্পাদক শোভন চৌধুরী, অধ্যাপিকা হুসনে আরা প্রমুখ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুকে নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে বক্তব্য রাখেন স্বপ্নীল তালুকদার ও অরণ্য মাহমুদ। তাছাড়া সভায় নজরুল কবির নির্মিত বঙ্গবন্ধুকে নিয়ে একটি ডকুমেন্টারি আংশিক প্রদর্শিত হয়।
ব্রংক্সে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তবারক বিতরণ
নিউজ২৪ইউএসএ.কমঃ ব্রংক্সে ব্যাপক আয়োজনে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত ২১ আগস্ট এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশের শহীদ মিনার ও জাতীয় স্মুতিসৌধের প্রতিকৃতির সামনে যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধের সম্মিলিত সপক্ষ শক্তি’র আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল আলোচনা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও তবারক বিতরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর ন্যাটালিয়া ফার্নান্ডেজ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের পর দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহিয়া। এ সময় বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে পবিত্র গীতা থেকে পাঠ করেন পল্লব সরকার। বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে স্টেট সিনেটর ন্যাটালিয়া ফার্নান্ডেজসহ আয়োজক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
উদযাপন কমিটির আহ্বায়ক ও বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগের সভাপতিত্বে এবং আমেরিকান—বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সহ সভাপতি শেখ জামাল হোসেন, বাংলাদেশ সোসাইটি ব্রংক্সের সভাপতি শামীম আহমেদ ও যুগ্ম আহ্বায়ক রেজা আব্দুল্লাহ স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ও অন্যতম উদ্যোক্তা আবদুর রহিম বাদশা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ডা. মাসুদুল হাসান, মোহাম্মদ আলী সিদ্দিকী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর সাইয়েদ মুজিবুর রহমান, আমেরিকান—বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি আব্দুস শহীদ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি ডা. এনামুল হক, যুক্তরাষ্ট্র স্বোচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল, যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজান চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় মিয়া, উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী শেখ অলি আহাদ, সদস্য সচিব নুরুল ইসলাম মিলন, যুগ্ম আহ্বায়ক মঈজুর লস্কর জুয়েল, যুগ্ম সদস্য সচিব আল মামুন সরকার ও পল্লব সরকার, সমন্বয়কারী দীপঙ্কর দেব, হুমায়ূন কবীর, হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এম আবু নাছির, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি খবির উদ্দিন ভূইয়া ও মিয়া মোহাম্মদ দাউদ, আওয়ামী লীগ নেতা আকতার হোসেন, অধ্যক্ষ সানাউল্লাহ, আব্দুল গাফফার খসরু, শ্যামল কান্তি চন্দ, আবদুর রহমান, মাহমুদুল হাসান, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, যুবলীগ নেতা রুহেল চৌধুরী, গোলাম রাব্বানী, রূপ চাঁন মিয়া, জহিরুল ইসলাম, মো. নূর উদ্দিন প্রমুখ।
আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য স্টেট সিনেটর ন্যাটালিয়া ফার্নান্ডেজের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়।
বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবারের সদস্যরা বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়ে গেছেন। বক্তারা পনের আগস্টের শোককে শক্তিতে রূপান্তর করার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা পুনঃনির্মাণে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
হৃদয়ে বাংলাদেশ
নিউইয়র্কঃ গত ১৭ আগস্ট ব্রংক্সের স্টার্লিং এলাকায় প্রবাসী বাংলাদেশীদের সংগঠন হৃদয়ে বাংলাদেশ—এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদের স্মরণে জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর লিংকন। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা এবং প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন। আলোচনার শুরুতে সাধারণ সম্পাদক সৈয়দ ফয়েজ স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন আব্দুর রহিম বাদশা, সিরাজউদ্দিন সোহাগ, মোশাররফ সিকদার, বীর মুক্তিযোদ্ধা মনজুর আহম্মেদ ও তোফায়েল আহমেদসহ সহ কম্যুনিটির নেতাকমীর্রা।
সমাপনী বক্তব্যে হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর লিংকন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের নির্মম হত্যাকান্ড বাঙালি জাতির ইতিহাসে এক গভীর শোকাবহ ও কলঙ্কিত অধ্যায়। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জন, মুক্তিযুদ্ধ এবং একটি স্বাধীন—সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও প্রবাসী বাংলাদেশীদের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানের সঞ্চালক মাহমুদুল হাসান বলেন, বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের স্মরণ করা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি বাঙালির ইতিহাস, স্বাধীনতা ও আত্মপরিচয়ের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। প্রবাসের মাটিতে এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। সংবাদ বিজ্ঞপ্তির।
