আমেরিকার ইউনিভার্সিটিতে বাংলাদেশী শিক্ষক—১৮৬
বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে বাংলাদেশী বংশোদ্ভুত বিপুল সংখ্যক নারী ও পুরুষ শিক্ষকতার সাথে জড়িত। তাদের অনেকেই লেকচারার কিংবা এ্যাসিস্ট্যান্ট বা এসোসিয়েট প্রফেসর কিংবা ফুল প্রফেসর। কেউ কেউ প্রফেসর ইমেরিটাসও। আরো আছেন গবেষক। তাদের প্রায় সকলেরই রয়েছে গবেষণা গ্রন্থ কিংবা গবেষণা নিবন্ধ। বই প্রকাশিত হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির নিজস্ব প্রকাশনা থেকে। তাদের নিবন্ধ প্রকাশিত হয় নিজ নিজ ইউনিভার্সিটিসহ আন্তর্জাতিক জার্নালে। সাপ্তাহিক বাঙালী এই সিরিজে কেবল বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে যারা শিক্ষকতা ও গবেষণা করেন তাদের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরছেঃ
ড. তাসনিম সিদ্দিকী
টেনিসি স্টেট ইউনিভার্সিটির কলেজ অব লাইফ এন্ড ফিজিক্যাল সাইন্সের ডিপার্টমেন্ট অব কেমিস্ট্রির প্রফেসর ড. তাসনিম সিদ্দিকী। তিনি ১৯৯৩ ও ১৯৯৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে বিএসসি অনার্স ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে ইউনিভার্সিটি অব উইসকনসিন, মিলৌকি থেকে একই বিষয়ে পিএইচডি করেন। তিনি টেনিসি স্টেট ইউনিভার্সিটিতে এসোসিয়েট প্রফেসর ছিলেন ২০২০ সাল পর্যন্ত। ২০২০ থেকে এখন পর্যন্ত প্রফেসর পদে আছেন।
ড. আলিম দেওয়ান
ওহাইয়োর মায়ামি ইউনিভার্সিটির কেমিকেল, পেপার ও বায়ো—মেডিকেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লেকচারার ড. আলিম দেওয়ান। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোজি থেকে কেমিকেল ইঞ্জিনিয়ারিংএ বি.এস. করেন ২০০২ সালে এবং এম.এস. করেন ২০০৫ সালে। একই বিষয়ে ২০১০ সালে পিএইচডি করেন ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি, পুলম্যান থেকে। তিনি ২০১৫ সাল থেকে এই ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন।
ড. ফারুক হাসান
টেক্সাস এএন্ডএম ইউনিভার্সিটির আর্টি ম্যাকফেরিন ডিপার্টমেন্ট অব কেমিকেল ইঞ্জিনিয়ারিংএর প্রফেসর ড. ফারুক হাসান। তিনি ২০০৫ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে কেমিকেল ইঞ্জিনিয়ারিংএ বি.এস. করেন। ২০১০ সালে একই বিষয়ে পিএইচডি করেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরে। ২০১৪ সালে পোস্ট ডক্টরাল রিসার্চ করেন নিউজার্সির প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে।
