ফ্যান উইক শেষে নিউইয়র্কে || ইউএস ওপেন টেনিস শুরু হচ্ছে রবিবার
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্কের একমাত্র সাংবাৎসরিক আন্তর্জাতিক খেলা ইউএস ওপেন টেনিস। প্রতিবার এই গ্র্যান্ড স্লাম গেমস হয় আগস্টের শেষ রবিবার থেকে সেপ্টেম্বরের দ্বিতীয় রবিবার পর্যন্ত। আগামী ২৯ আগস্ট থেকে মূল গেম শুরুর আগে গত রবিবার ২৩ আগস্ট থেকে শুরু হয়েছে ফ্যান উইক এবং কোয়ালিফাইং রাউন্ড। ৩০ আগস্ট রবিবার থেকে শুরু হবে মেন্স ও উইমেন্স সিঙ্গেলস প্রথম রাউন্ডের খেলা। চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। ২ ও ৩ সেপ্টেম্বর হবে সেকেন্ড রাউন্ডের খেলা। ৪ ও ৫ সেপ্টেম্বর হবে থার্ড রাউন্ডের খেলা। ৬ ও ৭ সেপ্টেম্বর হবে নারী ও পুরুষদের সিঙ্গেলস এর রাউন্ড অব সিক্সটিন।
১২ সেপ্টেম্বর শনিবার হবে মেয়েদের ফাইনাল আর ১৩ সেপ্টেম্বর রবিবার হবে ছেলেদের চ্যাম্পিয়নশিপ। এর মধ্য দিয়েই হবে সমাপনী।
কুইন্সের ফ্রেশ মেডো করোনা পার্কের বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টার ইউএস ওপেনের ভেন্যু। বর্তমানে পুরুষ ও মহিলাদের সিঙ্গেলসে ডিফেন্ডিং দুই চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ ও এরিসা সাবালেংকা ইউএস ওপেনে খেলবেন।
এবারের ইউএস ওপেনের মোট প্রাইজমানি ১০৮ মিলিয়ন ডলার। এটা ১৪৬তম ইউএস ওপেন।
বিস্তারিত জানতে ভিজিট করা যেতে পারে ঁংড়ঢ়বহ.ড়ৎম ওয়েবসাইট।
