জ্যাকসন হাইটসে খান’স টিউটোরিয়াল স্থানান্তর হল পাশের ভবনে
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্কে বাংলাদেশী মালিকানাধীন সর্ববৃহৎ টিউটোরিং সেন্টার খানস টিউটোরিয়ালের প্রধান স্কুল ক্যাম্পাস নতুন লোকেশনে স্থানান্তর হয়েছে। জ্যাকসন হাইটসে এই নতুন লোকেশনের ঠিকানা ৩৭—২০ ৭৪ স্ট্রিট, তৃতীয় ও চতুর্থ তলা। নতুন লোকেশনটি আগের লোকেশনের পাশের বিল্ডিংএ (মার্কস হোমকেয়ারের বিল্ডিং)। নতুন লোকেশনের উদ্বোধন উপলক্ষে গত শনিবার খানস টিউটোরিয়াল দুপুর থেকে ছাত্রছাত্রীদের ক্লাস চলাকালে অভিভাবকসহ অতিথিদের জন্য উন্মুক্ত করে দেয়। অর্থাৎ খানস টিউটোরিয়ালের শিক্ষা দেয়ার পদ্ধতি স্বচক্ষে দেখার সুযোগ ঘটে। অন্য কোনো আনুষ্ঠানিকতা ছিল না।
খানস টিউটোরিয়ালের চেয়ারপারসন ড. নাঈমা খান এবং সিইও ডা. ইভান খান ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন অভিভাবক ও অতিথিদের। ডা. ইভান খান এক পর্যায়ে জানান, আমাদের ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমরা বড় স্পেসে এসেছি, যাতে তারা আগের চেয়ে ভালভাবে পড়ালেখা করতে পারে। এখানে এসএটি, পিএসএটি, রিজেন্টসহ স্পেশালাইজড হাইস্কুল এডমিশন টেস্টের জন্য প্রস্তুতি ক্লাস হয়।
তিনি বলেন, আজ আমাদের এখানে কলেজ কম্যুনিটি ওয়ার্কশপ হচ্ছে। এই ওয়ার্কশপ পরিচালনা করছেন হার্ভার্ড ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী। তারা অবশ্য বিভিন্ন সময় এসে এখানে কাউন্সেলিং করে। আজ তারা নিবন্ধ লেখা সম্পর্কে শিক্ষার্থীদের পড়াচ্ছেন।
ডা. খান এবং নাঈমা খান বলেন, কেবল যে খানস—এ যারা রেজিস্ট্রেশন করেছে তারাই আজ এখানে আসছে তা নয়, যে কোনো শিক্ষার্থী এমনকি যারা অন্য প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেয় তারাও আজ আসছে। এবং কলেজ ওয়ার্কশপ বা নিবন্ধ লেখা বিষয়ে পরামর্শ গ্রহণ করছে।
ড. নাঈমা খান জানান, বর্তমানে খানস টিউটোরিয়ালের ৭টি ইন—পারসন শাখা রয়েছে নিউইয়র্কের কুইন্সসহ ব্রুকলীন ও ব্রংক্সে আর ভাচুর্য়াল ক্লাসের জন্য শাখা রয়েছে।
তিনি বলেন, খানসে প্রশিক্ষণ নিয়ে হার্ভার্ড, এমআইটি, কর্নেল, কলাম্বিয়াসহ নামকরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে।
তিনি বলেন, আমাদের এখানে যারা পড়ান তাদের এসএটিতে কমপক্ষে ১৫০০ স্কোর থাকতে হবে। তিনি বলেন, অক্টোবরে পিএসএটি টেস্ট হবে, মার্চে এসএটি টেস্ট হবে। এখন থেকেই সেইসব পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে।
ডা. খান বলেন, স্পেশালাইজড হাইস্কুল ভর্তির টেস্টের আগে মাত্র ৩ মাস সময় আছে। এখনই ভর্তির চূড়ান্ত সময়।
ড. নাঈমা খান বলেন, জ্যামাইকায় খানস’র দুটি শাখা হয়েছে, একটি ওয়েক্সফোর্ডে আর একটি পারসন্স বুলোভার্ডের কাছে হিলসাইড এভেন্যুতে, একটি আছে বেলরোজে হিলসাইড এভেন্যুতে, একটি ব্রংক্সে ক্যাসল হিল এভেন্যুতে, ব্রুকলীনের চার্চ—ম্যাকডোনাল্ডে ও একটি ওজোন পার্কে।
