কানে সর্ষের তেল চোখের জন্য ভাল?

ডা. সজল আশফাক: গ্রামবাংলায় প্রচলিত একটি ধারণাÑকানে সরিষার তেল দিলে নাকি চোখের দৃষ্টি বাড়ে। এমনকি চশমাও লাগে না। বিজ্ঞান এই দাবিকে সমর্থন করে না।

চোখের দৃষ্টিশক্তি নির্ভর করে কর্নিয়ালেন্স রেটিনার কার্যকারিতার ওপর। সমস্যাগুলো সাধারণত রিফ্র্যাকটিভ এরর বা বয়সজনিত পরিবর্তনের ফল। অন্যদিকে কান একটি আলাদা অঙ্গÑ দুটির মধ্যে এমন কোনো পথ নেই, যার মাধ্যমে কানে তেল দিয়ে চোখের দৃষ্টি উন্নত করা যায়।

এই বিশ্বাস টিকে আছে লোকজ চিকিৎসা, নাককানগলা সবই একসাথে ধরনের ভুল ব্যাখ্যা, এবং সান্ত্বনাসূচক প্রভাবের কারণে। কানে তেল দিলে সাময়িক উষ্ণতা আরাম মিলতে পারে, কিন্তু তা দৃষ্টিশক্তি বাড়ায় না। কানে তেল নয়, চোখের সমস্যায় দরকার সঠিক চিকিৎসা। চশমা লাগলে চশমা নিতে হবে, অপারেশন লাগলে অপারেশন করতে হবে। কুসংস্কারের বশবর্তী হয়ে চিকিৎসায় বিলম্ব বিদ্যমান সমস্যাকে বিশেষ করে গ্লুকোমা, রেটিনোপ্যাথি মানে রেটিনার সমস্যাকে সহসাই জটিল করতে পারে।

Related Posts