EEAP কর্মসূচীতে কন এডিসন বিলে ১৬৮ ডলার সাশ্রয়
বাঙালী প্রতিবেদনঃ তাপমাত্রা যখন বেড়ে যায় তখন ঘরে ঘরে এয়ারকন্ডিশনারের ব্যবহারও বেড়ে যায়। ফলে মাস শেষে হিমশিম খেতে হয় ইলেকট্রিক বিল দিতে। এই পরিস্থিতিতে যারা কন—এডিসনের কাস্টমার তাদের ইলেকট্রিক বিল কমিয়ে আনার জন্য বিশেষ কর্মসূচীতে নাম লেখানোর পরামর্শ দিয়েছে কনএডিসন। এই কর্মসূচীর নাম Enhanced Energy Assistance Programবা EEAP । এ পর্যন্ত ২০,০০০ এরও বেশি কন এডিসনের কাস্টমার এই কর্মসূচীতে নাম লিখিয়েছেন বলে সাপ্তাহিক বাঙালীতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কনএডিসন। এই সব কাস্টমার প্রতি মাসে সর্বোচ্চ ১৬৮ ডলার সাশ্রয় করছেন বলে জানানো হয়েছে।
কন এডিসন জানাচ্ছে এই ডিসকাউন্ট নির্ভর করে তাদের কাস্টমারদের আয় এবং পরিবারের সদস্য সংখ্যার ওপর। এই সব কাস্টমাররা তাদের হাউজহোল্ড ইনকামের মাত্র ৬% এর বেশি ইলেকট্রিক বিল পে করতে হবে না। আয়ের প্রমাণ, সোশাল সিকিউরিটি নম্বর বা পেনশন স্টেটমেন্ট সাবমিট করলে ১৮ মাসের জন্য তাদের নাম তালিকাভুক্ত করা হবে।
এছাড়াও কনএডিসন এনার্জি এ্যাফোর্ডেবিলিটি প্রোগ্রামের আওতায় একটি বিলিং সাইকেলে সর্বোচ্চ ১৮৭ ডলার প্রতিটি বিলে ডিসকাউন্ট দেয়। কন—এডিসন এই ডিসকাউন্ট দিলেও এটা সরকারি কর্মসূচী।
যারা এ বিষয়ে বিস্তারিত জানতে চান, তারা ভিজিট করতে পারেন ConEd.com ওয়েবসাইট।
