বুকে ব্যথার স্বাভাবিক কারণসমূহ

ডা. মো. আহাদ হোসেনঃ বুকে ব্যথা নিয়ে আমরা সবাই কমবেশি চিন্তিত থাকি। এটাও সঠিক যে বুকে ব্যথার কারণে অনেক মানুষেরই খুব দ্রুততম সময়ে মৃত্যু ঘটে। বেশির ভাগ ক্ষেত্রে বুকে ব্যথা হৃদরোগের কারণে হয় বলে মনে করা হয়ে থাকে। তবে হৃদরোগের কারণ ছাড়াও বুকে ব্যথা হতে পারে। দীর্ঘমেয়াদি তীব্র বুকে ব্যথা অথচ হৃদরোগের সব পরীক্ষা স্বাভাবিক থাকে, ধরনের ব্যথা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। বুকে ব্যথার স্বাভাবিক কারণ কী কী এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা

হার্ট অ্যাটাক বা হৃদরোগজনিত কারণইসিজি

গ্যাস্ট্রিক বা বুকের জ্বালাপোড়াএন্ডোস্কোপি

ইন্টারকোস্টাল নিউরালজিয়া বা স্নায়ুজনিত বুকে ব্যথাডায়াগনস্টিক ইনজেকশন

পেরিকার্ডাইটিস বা হৃৎপিণ্ডের প্রদাহজনিত বুকে ব্যথাইকো কার্ডিওগ্রাফি

নিউমোনিয়া বা ফুসফুসের ইনফেকশনবুকের এক্সরে

এনজাইনা বা হৃৎপিণ্ডের রক্ত চলাচল ব্যাঘাতজনিত বুকে ব্যথাইসিজি ইকো কার্ডিওগ্রাফি

কোনো কারণে ফুসফুসে বাতাস ঢুকে যাওয়া বা নিউমোথোরাক্সবুকের এক্সরে

প্যানক্রিয়েটাইটিসজনিত বুকে ব্যথাসিরাম এমাইলেজ লাইপেজ

ইসোফেজাইটিস বা খাদ্যনালির প্রদাহএন্ডোস্কোপি

পিত্তথলির পাথরজনিত বুকে ব্যথাআলট্রাসনোগ্রাম

আঘাতজনিত কারণে পাঁজরের হাড় ভেঙে যাওয়াবুকের এক্সরে

ব্যথার ধরন বুঝে বুকে ব্যথার কারণ ধারণা করা

ব্যথার ধরন বুঝে খুব সাধারণ কিছু বুকে ব্যথার কারণ ধারণা করা যায়। যেমনবুকে জ্বালাপোড়াজনিত ব্যথা গ্যাস্ট্রিকের কারণে হয়ে থাকে। বুকে চাপ ধরা ব্যথা বা শ্বাস নিতে কষ্ট হওয়া হার্টের কারণে হয়ে থাকে।

হঠাৎ করে প্রচণ্ড বুকে ব্যথা হার্টের কারণে হয়ে থাকে। অন্য যে কারণগুলো আছে সেগুলো ধারণা করতে হলে বেশ কিছু বিষয় চিন্তা করা আবশ্যক। তাই বুকে ব্যথা নিয়ে খুব বেশি ধারণাপ্রসূত চিকিৎসা করা ঠিক নয়। বুকে ব্যথাকে কোনো কারণেই অবহেলা করার সুযোগ নেই, সেটা যে বয়সেই হোক না কেন।

বুকে ব্যথার যত কারণ বলা হলো তার মধ্যে সবচেয়ে খারাপ বিপজ্জনক হচ্ছে হৃদরোগের কারণে বুকে ব্যথা।

দীর্ঘমেয়াদি বুকে ব্যথা কিন্তু হৃদরোগের সব পরীক্ষা স্বাভাবিক, বিষয়টি অনেকের মধ্যেই দেখা যায়। দীর্ঘমেয়াদি বুকে ব্যথায় ভুগছে অথচ হৃদরোগের সব পরীক্ষা একাধিকবার করেও স্বাভাবিক পাওয়া যাচ্ছে, এই ধরনের বুকে ব্যথায় দেখা যায় তীব্রভাবে অনেকে আক্রান্ত হয়। কোনো কোনো ক্ষেত্রে স্বাভাবিকভাবে হাঁটতেও কষ্ট হয়। ভারী কিছু বহন করার সঙ্গে সঙ্গে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হয়।

ধরনের বুকে ব্যথা হঠাৎ আসে এবং প্রচণ্ড রকমের কষ্ট দেয়। বিশ্রাম নিলে ব্যথা কমে যায়। এই ধরনের বুকে ব্যথায় পরীক্ষানির্ভর রোগ নির্ণয়ের চেয়ে শারীরিকভাবে পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের ব্যথার ক্ষেত্রে ইন্টারপোস্টাল নিউরালজিয়া বা স্নায়ুজনিত বুকে ব্যথা হওয়া স্বাভাবিক। আমাদের বুকের পাঁজরের হাড়ের যেকোনো দুটির মাঝখানে ইন্টারকোস্টাল মাংসপেশি থাকে, যা দীর্ঘমেয়াদি প্রদাহ প্রেসারজনিত কারণে এর মধ্যে থাকা স্নায়ু উত্তেজিত হয়ে ব্যথার উদ্রেক করতে পারে। এটাই মূলত ইন্টারকোস্টাল নিউরালজিয়া বা স্নায়ুজনিত বুকের ব্যথা। কিন্তু দুঃখের বিষয়, এই বিষয় অনেকেরই নজরে আসে না। কারণে দীর্ঘমেয়াদি বুকে ব্যথা নিয়ে বিভিন্ন সময় চিকিৎসা নেওয়ার পরও ব্যথা নিয়ন্ত্রণে আসে না।

পরীক্ষানিরীক্ষা স্বাভাবিক, কিন্তু বুকে ব্যথা যাচ্ছে না, করণীয় কী?

খুবই স্বাভাবিকভাবে এই প্রশ্ন আমাদের মনে আসে যে পরীক্ষানিরীক্ষা যখন স্বাভাবিক কিন্তু বুকে ব্যথা যাচ্ছে না সে ক্ষেত্রে করণীয় কী? ধরনের ক্ষেত্রে আমরা শারীরিক পরীক্ষাকেই মূল হিসেবে নির্ধারণ করি। যদি শারীরিক পরীক্ষায় বুঝতে পারি এটা স্নায়ুজনিত বা ইন্টারকোস্টাল নিউরালজিয়াজনিত ব্যথা এবং অত্যাধুনিক আলট্রাসাউন্ড মেশিনের সাহায্যে তাৎক্ষণিক ইনজেকশনের মাধ্যমে এই ব্যথা যদি চলে যায় তাহলে ধরে নেওয়া হয় এটা ইন্টারকোরালজিয়া বা স্নায়ুজনিত বুকে ব্যথা। পরবর্তী সময়ে দুএকবার ইনজেকশন প্রয়োগের মাধ্যমে ব্যথা নিয়ন্ত্রণে আনা হয় এবং স্বাভাবিক কিছু ওষুধ দীর্ঘমেয়াদি সেবনের মাধ্যমে ব্যথা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে।

যেকোনো কারণেই হঠাৎ বুকে ব্যথা হলে কোথায় চিকিৎসা নেবেন?

স্বাভাবিক একটি প্রশ্ন। কারণ যা হোক না কেন আপনার বুকে ব্যথা হলে অবশ্যই নিকটস্থ হাসপাতালে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। প্রথমেই ইসিজি প্রয়োজনীয় পরীক্ষা করে বুকের যে ব্যথা হার্টের কারণে নয়, এটা নিশ্চিত হওয়া জরুরি। ব্যথাটা যে হৃদরোগ বা হার্টের কারণে নয়, বিষয়টি নিশ্চিত হওয়ার পরে অন্য যেকোনো কারণে বুকে ব্যথা চিকিৎসার জন্য আপনি যথেষ্ট সময় পাবেন। আবার রেজিস্টার্ড চিকিৎসক আপনাকে প্রয়োজনে অন্য কোনো পরীক্ষা গুরুত্বপূর্ণ মনে করলে আপনাকে দিতে পারেন। অনেকেই বুকে ব্যথা গ্যাসের কারণে বলে সময় ক্ষেপণ করে, যা খুবই ভুল সিদ্ধান্ত। আপনার বয়স কম হতে পারে, কিন্তু যেকোনো বয়সেই হৃদরোগের ব্যথা হতে পারে।

সর্বোপরি বুকে ব্যথা যদি হার্টের কারণে না হয় অথবা প্রয়োজনীয় সব পরীক্ষা স্বাভাবিক থাকে, সে ক্ষেত্রে ইন্টারপোস্টাল নিউরালজিয়া বা স্নায়ুজনিত বুকে ব্যথা অনেক সময়ই অবহেলিত হয় বা রোগ নির্ণয়ের আড়ালে থেকে যায়। ক্ষেত্রে ব্যথা বিশেষজ্ঞরা শারীরিক পরীক্ষা ডায়াগনস্টিক ইনজেকশনের মাধ্যমে নিশ্চিত করতে পারেন। সুতরাং হতাশ না হয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করাটাই বুদ্ধিমানের কাজ।

পরামর্শের জন্য যোগাযোগঃ মেডেক্স ডায়াগনস্টিক এন্ড ট্রিটমেন্ট সেন্টার৭১৮২৭৫৮৯০০

Related Posts