ফেসবুক কীভাবে আয় করার সুযোগ দেয়
সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ফেসবুক এখন শুধু বন্ধুদের সঙ্গে যোগাযোগের জায়গা নয়, বরং অনেকের জন্য আয়ের একটি বড় মাধ্যমও হয়ে উঠেছে। নিয়মিত মানসম্মত কনটেন্ট তৈরি করে হাজার হাজার মানুষ ফেসবুক থেকে অর্থ উপার্জন করছেন। আপনি যদি ভিডিও বানান, ছবি পোস্ট করেন, গল্প শেয়ার করেন কিংবা তথ্যভিত্তিক পোস্ট লেখেন, তাহলে আপনার জন্যও রয়েছে আয় করার সুযোগ।
ফেসবুক কীভাবে আয় করার সুযোগ দেয়
ফেসবুক বর্তমানে ঈড়হঃবহঃ গড়হবঃরুধঃরড়হ নামে একটি একীভূত মনিটাইজেশন প্রোগ্রাম চালু করেছে। এর মাধ্যমে একই প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের কনটেন্ট থেকে আয় করা যায়। আগে ভিডিও, রিলস বা অন্যান্য কনটেন্টের জন্য আলাদা আলাদা প্রোগ্রাম ছিল। এখন সেগুলো এক জায়গায় আনা হয়েছে, ফলে কনটেন্ট নির্মাতাদের জন্য আয় করা আরও সহজ হয়েছে।
কোন কোন কনটেন্ট থেকে আয় করা যায়
ফেসবুকের মনিটাইজেশন প্রোগ্রামের মাধ্যমে নিচের ধরনের কনটেন্ট থেকে আয় করার সুযোগ রয়েছে—
● ফেসবুক রিলস
● দীর্ঘ ভিডিও
● স্টোরি
● ছবি পোস্ট
● টেক্সট পোস্ট
অর্থাৎ শুধু ভিডিও নয়, ভালো মানের ছবি বা তথ্যবহুল লেখাও আয়ের সুযোগ তৈরি করতে পারে।
আয় নির্ভর করে কীসের ওপর
ফেসবুকের আয় ব্যবস্থা মূলত পারফরম্যান্সভিত্তিক। অর্থাৎ আপনার কনটেন্ট কত মানুষ দেখছে, কতক্ষণ দেখছে এবং কতটা সম্পৃক্ততা তৈরি করছে, তার ওপর আয়ের পরিমাণ নির্ভর করে।
যেসব কনটেন্ট বেশি ভিউ, ওয়াচ টাইম ও এনগেজমেন্ট পায়, সেগুলো সাধারণত বেশি আয় এনে দেয়। তাই শুধু বেশি পোস্ট করলেই হবে না, দর্শকের আগ্রহ ধরে রাখতে পারে এমন কনটেন্ট তৈরি করাও জরুরি।
মনিটাইজেশনের জন্য কী করতে হবে
প্রথমেই নিজের ফেসবুক প্রোফাইল বা পেজকে পেশাদারভাবে পরিচালনা করতে হবে। এরপর ফেসবুকের চৎড়ভবংংরড়হধষ উধংযনড়ধৎফ বা গড়হবঃরুধঃরড়হ সেকশনে গিয়ে দেখতে হবে আপনি মনিটাইজেশনের জন্য যোগ্য কি না।
যদি আপনার অ্যাকাউন্ট বা পেজ ফেসবুকের শর্ত পূরণ করে, তাহলে মনিটাইজেশন ফিচারে যোগ দেওয়ার সুযোগ পাবেন। যোগ্য না হলেও আগ্রহ প্রকাশ করার ব্যবস্থা রয়েছে, যাতে ভবিষ্যতে সুযোগ এলে ফেসবুক আপনাকে বিবেচনা করতে পারে।
কোন বিষয়গুলো মাথায় রাখা জরুরি
ফেসবুক থেকে আয় করতে চাইলে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। চলুন জেনে নেওয়া যাক সেই নিয়মগুলো—
● মৌলিক বা নিজের তৈরি কনটেন্ট প্রকাশ করুন।
● অন্যের ভিডিও বা পোস্ট কপি করে আপলোড করবেন না।
● বিভ্রান্তিকর, ক্ষতিকর বা নীতিমালা বিরোধী কনটেন্ট এড়িয়ে চলুন।
● নিয়মিত কনটেন্ট প্রকাশ করুন।
● দর্শকের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করুন।
● ফেসবুক ইতোমধ্যে জানিয়েছে, যারা বারবার অন্যের কনটেন্ট কপি বা পুনরায় প্রকাশ করে, তাদের মনিটাইজেশন সুবিধা সীমিত বা বাতিল করা হতে পারে।
নতুনদের জন্য কিছু পরামর্শ
ফেসবুকে আয় শুরু করতে চাইলে প্রথম দিন থেকেই টাকার দিকে না তাকিয়ে দর্শক তৈরি করার দিকে মনোযোগ দিন। এমন একটি বিষয় বেছে নিন যেটি সম্পর্কে আপনার ভালো জ্ঞান বা আগ্রহ রয়েছে। নিয়মিত কনটেন্ট তৈরি করুন, ভিডিওর মান উন্নত করুন এবং দর্শকের মন্তব্যের উত্তর দিন।
সময়ের সঙ্গে যদি আপনার কনটেন্ট মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে, তাহলে ফেসবুকের মনিটাইজেশন সুবিধা পাওয়ার সম্ভাবনাও বাড়বে।
বর্তমানে ফেসবুক শুধু বিনোদনের প্ল্যাটফর্ম নয়, এটি দক্ষ কনটেন্ট নির্মাতাদের জন্য একটি সম্ভাবনাময় আয়ের ক্ষেত্র। রিলস, ভিডিও, ছবি কিংবা তথ্যভিত্তিক পোস্টের মাধ্যমে নিয়ম মেনে কাজ করলে এবং মৌলিক কনটেন্ট তৈরি করলে ফেসবুক থেকে আয় করা সম্ভব। ধৈর্য, ধারাবাহিকতা এবং মানসম্মত কনটেন্টই এই যাত্রায় সফল হওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি।
ফেসবুকে আয় বাড়ানোর ৬ উপায়
ফেসবুক ব্যবহারকারীরা অর্থ উপার্জনের জন্য বেশ কিছু পদ্ধতি অনুসরণ করে থাকেন। সেগুলোর মধ্যে রয়েছে— ফেসবুকে অ্যাফিলিয়েট মার্কেটিং, মেসেঞ্জারে বিজ্ঞাপন ও মার্কেটপ্লেসে পণ্য বিক্রির মতো বিষয়।
আপনার পেজ বা প্রোফাইল ফেসবুক মনিটাইজেশন হলে মাসে লাখ লাখ টাকা আয় করা সম্ভব। কিন্তু ফেসবুক থেকে আয় করার প্রথম শর্তই হচ্ছে আপনার পেজ বা প্রোফাইল ফেসবুকের মনিটাইজেশন পেতে হবে। আগে এই মনিটাইজেশন পাওয়া সহজ হলেও এখন তা সোনার হরিণ।
তবে অনেকের মনিটাইজেশন পাওয়ার পরও আয় বাড়ছে না। ফেসবুকে আয় বাড়াতে আপনি কয়েকটি কাজ করতে পারেন। এতে ফেসবুক থেকে আয় করতে পারবেন আগের চেয়ে অনেক বেশি। আসুন দেখে নেওয়া যাক কী কী করবেন—
কনটেন্ট তৈরি ও ব্র্যান্ড বিল্ডিং
নিয়মিত মানসম্মত কনটেন্ট পোস্ট করতে হবে। ভিডিও, লাইভ, আর্টিকেল, রিলস নিয়মিত পোস্ট করুন পেজ বা অ্যাকাউন্টে। কি বিষয়ে কনটেন্ট বানাবেন তা ঠিক করুন। যেমন—ভ্রমণ, রান্না, টেক, শিক্ষা, রিভিউ ইত্যাদি। দর্শকদের সঙ্গে এনগেজমেন্ট বাড়ান— কোমেন্টের উত্তর দিন, লাইভ করুন। শেয়ারযোগ্য কনটেন্ট তৈরি করুন, যা দ্রুত ভাইরাল হতে পারে।
ডিজিটাল মার্কেটিং ও ব্যবসা প্রচার
শুধু মনিটাইজেশনের মাধ্যমে নয়, নিজের ব্যবসা বা অন্যের পণ্য—সেবার প্রচারের মাধ্যমেও ফেসবুক থেকে আয় সম্ভব। এটি কিন্তু খুব সহজ উপায় ফেসবুক থেকে আয় বাড়ানোর। আপনার ফলোয়ার বেশি হলে ব্র্যান্ড থেকে পেইড প্রমোশন পাওয়া যায়। এছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, অর্থাৎ কোনো ব্র্যান্ড বা ই—কমার্স পণ্য প্রচার করে কমিশন পাওয়া যায়।
গ্রুপ ও কমিউনিটি ব্যবহার করা
নির্দিষ্ট বিষয়ভিত্তিক, যেমন—শিক্ষা, ফ্যাশন, ভ্রমণ গ্রুপ তৈরি করে সেটিকে বড় করে তুলুন। গ্রুপে সক্রিয় ফলোয়ার তৈরি হলে সেখানে বিজ্ঞাপন, প্রোডাক্ট প্রচার, বা কোর্স বিক্রি করে আয় সম্ভব।
ফেসবুক লাইভ ও ইভেন্টস
ফেসবুক লাইভ পণ্য প্রদর্শন করে বিক্রি করা যায়। অনলাইন কোর্স করাতে পারেন। কিংবা ফেসবুক ইভেন্টের মাধ্যমে টিকিট বিক্রি করা যায়। অনলাইন লাইভ শো করে দর্শকের কাছ থেকে আয় সম্ভব।
বিজ্ঞাপন সঠিকভাবে ব্যবহার করা
যদি ব্যবসা থাকে, ফেসবুক অ্যাড দিয়ে মার্কেটিং করলে বিক্রি ও আয় বাড়ানো যায়। অ্যাড ম্যানেজার ব্যবহার করে টার্গেট অডিয়েন্স নির্ধারণ করলে কম খরচে ভালো ফল পাওয়া সম্ভব।
বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কোলাবরেশন
আপনার পেজের রিচ বাড়াতে এবং কনটেন্টকে বৈচিত্র্যময় করতে প্রাসঙ্গিক কারও সঙ্গে কনটেন্ট তৈরি করুন। নতুন দর্শকের কাছে পৌঁছাতে এবং ব্র্যান্ড সচেতনতা বাড়াতে অনেক নির্মাতা, কোম্পানি, ব্র্যান্ড আছে; যারা বেশ ভালো ফলোয়ার রয়েছে এমন কারও সঙ্গে কাজ করতে চান। এ ক্ষেত্রে অর্থের বিনিময়ে তাদের সঙ্গে কোলাবরেশন কিংবা একসঙ্গে কাজ করতে পারবেন। এ ছাড়া এটি আপনার নিজের ফলোয়ার সংখ্যা বাড়াতেও সাহায্য করবে।
