বিশ্বকাপ ২০২৬ঃ তিন বিশ্বকাপের সঠিক পূর্বাভাস এবারও চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা

স্পোর্টস প্রতিবেদনঃ ফুটবল বিশ্বের চিরাচরিত গাণিতিক হিসেব বা মাঠের কৌশলের বাইরে এক অভিনব ভবিষ্যদ্বাণী আলোড়ন সৃষ্টি করেছে আসন্ন ২০২৬ বিশ্বকাপকে ঘিরে। 'প্যানমোর লিব্রাম' নামক একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের বিশেষ গাণিতিক মডেল অনুযায়ী, এবারের আসরে বিশ্বজয়ের স্বাদ পেতে পারে নেদারল্যান্ডস। আর এটি সত্যি হলে ডাচদের ইতিহাসে প্রথমবারের মতো যোগ হবে সোনালী ট্রফিটি। প্রতিষ্ঠানটির কৌশলবিদ জোয়াকিম ক্লেমেন্ট এই মডেলটি তৈরি করেছেন অর্থনৈতিক সামাজিক বিভিন্ন সূচক বিশ্লেষণ করে। এতে মাথাপিছু আয়, জনসংখ্যা, জলবায়ু, স্বাগতিক দেশের সুবিধা এবং ফিফা ্যাঙ্কিংয়ের মতো বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। 

ক্লেমেন্টের দাবি, এসব উপাদান একটি দলের পারফরম্যান্সের প্রায় ৫৫ শতাংশ নির্ধারণ করে, আর বাকিটা নির্ভর করে ভাগ্যের ওপর। উল্লেখ্য, এই একই মডেল বিগত তিনটি বিশ্বকাপের (জার্মানি, ফ্রান্স আর্জেন্টিনা) চ্যাম্পিয়নদের নিয়ে নিখুঁত পূর্বাভাস দিয়েছিল।

মডেলটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডস পর্তুগালযা বিশ্বকাপ ইতিহাসে আগে কখনো ঘটেনি। তবে শিরোপা দৌড়ে এবার ব্রাজিল, স্পেন কিংবা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মতো ফেভারিটদের পিছিয়ে রাখা হয়েছে।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য এই প্রেডিকশনে খুব একটা ভালো খবর নেই। গ্রুপ পর্বে শক্তিশালী অবস্থানে থাকলেও কোয়ার্টার ফাইনালে পর্তুগালের কাছে হেরে তাদের বিদায় নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশ্লেষণে বলা হয়েছে, আর্জেন্টিনা এখনও অতিরিক্ত মেসিনির্ভর, যেখানে দলগত গভীরতায় পর্তুগাল কিছুটা এগিয়ে থাকতে পারে।

এই মডেলে আরও কিছু অবিশ্বাস্য সম্ভাবনার কথা বলা হয়েছে। যেমন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল নাকি শেষ ৩২এর লড়াইয়ে জাপানের কাছে হেরে বিদায় নিতে পারে। অন্যদিকে স্পেন ইংল্যান্ডকে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হবে বলে ধারণা করা হয়েছে।

ফাইনালের পথে নেদারল্যান্ডসকে মরক্কো, কানাডা, ফ্রান্স স্পেনের মতো শক্তিশালী দলগুলোকে টপকাতে হবে। ডাচরা এর আগে তিনবার বিশ্বকাপের ফাইনালে উঠলেও শিরোপা ছোঁয়া হয়নি তাদের। যদিও বাজির বাজারে বর্তমানে তাদের জয়ের সম্ভাবনা মাত্র শতাংশ ধরা হচ্ছে, তবুও এই গাণিতিক মডেল বলছেএবার ঘুচতে পারে ডাচদের দীর্ঘ প্রতীক্ষা।

Related Posts