নিউইয়র্ক সিটিতে স্টোরের রোলডাউন গেট বদলানোর শেষ দিন ১ জুলাই

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির স্টোর ফ্রন্টের মেটাল নির্মিত শাটার গেট যা রোল ডাউন গেট হিসাবে পরিচিত, তা পরিবর্তন করে এমন গেট বসাতে হবে যার ৭০% ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হতে হবে। ২০০৯ সালে এই আইনটি পাশ হয় সিটি কাউন্সিলে। আইনটির নামলোকাল ৭৫ এই আইনটি পাশের দুটি উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে। অর্থাৎ যখন স্টোর বন্ধ হয়ে যাবে তখন যেন স্টোরের ভেতরে কী ঘটছে তা দেখা যায় এবং স্ট্রিটের সৌন্দর্য। এই আইন অনুযায়ী আগামী জুলাইএর আগেই এই নতুন ৭০% স্বচ্ছ গেট বসাতে হবে।

নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব বিল্ডিংএর মুখপাত্রের বরাতে সিবিএস টু নিউজ বলছে, এই আইন বাস্তবায়নের জন্য ব্যবসায়ীদের ১৭ বছর সময় দেয়া হয়েছে। ব্যবসায়ীরা আইন না মানলে তাদের পেনাল্টি করা হবে।

নিউইয়র্ক সিটির বিভিন্ন বিজনেস ডিস্ট্রিক্টের ব্যবসায়ীরা জানান, তাদের কাছে এমন খবর সময়মত পৌঁছানো হয়নি। অনেকেই এই ধরনের একটি আইন জুলাই থেকে কার্যকর হবে, তা জানতেন না বলে জানান।

ব্যবসায়ীরা সিবিএস নিউজ কে জানান, এই ৭০% স্বচ্ছ গেট বানাতে বিপুল অর্থের প্রয়োজন। বর্তমানে যুদ্ধের কারণে ব্যবসায় মন্দা হওয়ায় জুলাই এর আগে অনেকের পক্ষে গেট বদলানো প্রায় অসম্ভব। তবে বিভিন্ন বিজনেস ডিস্ট্রিক্টের প্রতিনিধিরা নতুন আইন কার্যকর করার জন্য আরো সময় চেয়েছেন বলে সিবিএস নিউজ জানিয়েছে বুধবার।

Related Posts