নিউইয়র্ক সিটির স্কুল বিষয়ক জরিপে শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তুষ্ট

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলের শিক্ষার্থীরা কি এইসব স্কুলের শিক্ষা নিয়ে সন্তুষ্ট, অভিভাবকরা কী ভাবছেন তাদের ছেলেমেয়েদের শিক্ষা নিয়ে। শিক্ষার্থীরা তাদের নতুন চ্যান্সেলরের কার্যক্রম কীভাবে দেখছেন? এইসব নানাবিধ প্রশ্নের উত্তর উঠে এসেছে বছরের স্কুল জরিপে। গত মঙ্গলবার এই জরিপের ফলাফল প্রকাশ করেছে নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব এডুকেশন। গত ২০ বছর ধরে এই জরিপ চালানো হচ্ছে।

নিউইয়র্ক সিটি পাবলিক স্কুল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বছর ছাত্রছাত্রী, শিক্ষক অভিভাবকদের মধ্য থেকে ৮৭০,০০০ জন এই জরিপে অংশ নেয়। গত বছরের তুলনায় এই সংখ্যা % বেশি।

জরিপে উঠে এসেছে ৯২% শিক্ষার্থী ক্লাসরুমে নিজেদের নিরাপদ মনে করে, ৮৭% শিক্ষার্থী স্কুলের হলওয়েতে নিজেদের নিরাপদ মনে করে। লকার রুম এবং বাথরুমে নিরাপদ মনে করে ৮৪%

৯৬% শিক্ষার্থীর পরিবার স্কুলে যে পদ্ধতিতে শিক্ষা দান করা হচ্ছে, সে বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা তাদের ছেলেমেয়েদের দেয়াস্কুল মিলনিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন (৮১%) অভিভাবকবৃন্দ স্কুল চ্যান্সেলর কেমার স্যামুয়েলসের প্রশাসনিক দক্ষতায় সমর্থন জানিয়েছে ৭২%

Related Posts