২০০০ হাইস্কুল ছাত্রছাত্রী পাচ্ছে ব্রডওয়ের টিকিট

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির হাইস্কুল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ব্রডওয়ের থিয়েটার মিউজিকেল দেখার সুযোগ করে দিলেন মেয়র জোহরান মামদানি এবং থিয়েটার ডেভেলপমেন্ট ফান্ড বা টিডিএফ। এর জন্য ব্রডওয়ের ৭টি শো দেখতে পারবে দুই হাজারেরও বেশি ছাত্রছাত্রী এই সামারে। এই ২০০০ টিকিট দেয়া হবে লটারির মাধ্যমে। বৃহস্পতিবার মেয়র এই ঘোষণা দেন এবং আগ্রহী শিক্ষার্থীদের ড়হ.হুপ.মড়া/ইৎড়ধফধিু ঠিকানায় গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন বর্তমানে খোলা আছে। চলবে ১৭ আগস্ট সোমবার সকাল ১০টা পর্যন্ত। রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের নাম লটারির মাধ্যমে ২০০০ জনকে টিকিট দেয়া হবে।

মেয়রের অফিস থেকে সাপ্তহিক বাঙালীতে পাঠানো সংবাদ অনুসারে ব্রডওয়ে অফ ব্রডওয়ের যে ৭টি নাটক বা মিউজিকেল দেখার জন্য ফ্রি টিকিট দেয়া হবে সেগুলো হচ্ছেঃ ইঁবহধ ঠরংঃধ ঝড়পরধষ ঈষঁন, ওহ ঃযব ঐবরমযঃং, ঝপযড়ড়ষ এরৎষং ঙৎ, ঞযব অভৎরপধহ গবধহ এরৎষং চষধু, ঝঃৎধহমবৎ ঞযরহমং: ঞযব ঋরৎংঃ ঝযধফড়ি, ঞযব খধংঃ ইড়ুং, ঞযব এৎবধঃ এধঃংনু এবং ঞড়ি ঝঃৎধহমবৎং.

যারা লটারিতে জিতবে প্রতিটি ছাত্র বা ছাত্রী ২টি করে টিকিট চাইতে পারবে। তবে যারা লটারিতে নাম লেখাবে তারা প্রত্যেকেই মাসের জন্য টিডিএফ এর মেম্বারশিপ পাবে। এই মেম্বারশিপের কারণে তারা ব্রডওয়ে, অফ ব্রডওয়ে বা অফ অফ ব্রডওয়ের শোতে ডিসকাউন্ট মূল্যে টিকিট পাবে।

২০২৫২০২৬ মডেলের ৫০৮,০০০টি টয়োটা ক্যামরি রিকল

বাঙালী প্রতিবেদনঃ ২০২৫২০২৬ সালের টয়োটা ক্যামরি মডেলের ৫০৮,০০০ গাড়ি আমেরিকায় রিকল করা হয়েছে গত মঙ্গলবার। টয়োটা ইউএসএ বরাত দিয়ে ঐদিনই খবরটি দিয়েছে এসোসিয়েটেড প্রেস। ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি এডমিনিস্ট্রেশনের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে বলা হয়েছে রিকল করা উক্ত গাড়িগুলির ইঞ্চি বা ১৭. সেন্টিমিটার ডিসপ্লে কম্বিনেশন মিটার গাড়ি স্টার্ট নেয়ার সময় ব্লাংক হয়ে যায়। টার্ন নেয়ার সিগন্যাল হ্যাজার্ড লাইট অন হওয়ার পাশাপাশি অহেতুক কিছু রিমাইন্ডার সিগন্যাল আসে, যেমন সিট বেল্ট বাঁধো বাকি লেফট ইন ইগনিশনইত্যাদি। বাজারও কাজ করছে না।

এনএইচটিএসএ দেয়া তথ্য অনুসারে উক্ত ডিসপ্লে ঠিকমত কাজ না করায় ক্রাশ করার ঝুঁকি তৈরি হয়েছে। শুধু এইসব গাড়ির চালকদের জন্য এই ঝুঁকি নয়, এই গাড়ির পিছনে বা সামনে বা পাশের অন্য গাড়ির চালকদের জন্যও তা ঝুঁকিপূর্ণ কারণ, তারা উক্ত ডিফেকটিভ সিগন্যালের কারণে গাড়ির গতিবিধি বুঝে উঠতে ব্যর্থ হয়।

টেক্সাস ভিত্তিক টয়োটা মটর নর্থ আমেরিকা জানিয়েছে, তারা রিকল করা গাড়ির মালিকদের কাছে চিঠি পাঠিয়ে তাদের নিকটস্থ সার্টিফাইড টয়োটা ডিলারের কাছে অবিলম্বে যাওয়ার অনুরোধ জানাবে। ডিলাররা বিনামূল্যে এইসব টয়োটা ক্যামরির সফটওয়্যার আপডেট করবে।

Related Posts