নিউইয়র্কের গভর্নর নির্বাচনের জরিপে ক্যাথি হকুল এগিয়ে ১০ পয়েন্টে

বাঙালী প্রতিবেদনঃ আগামী নভেম্বর আমেরিকায় মধ্যবতীর্ নির্বাচন। জাতীয়ভিত্তিক সংবাদমাধ্যমের দৃষ্টি এখন কংগ্রেসের সিনেট হাউজের দিকে। তারা নিশ্চিত হতে চাচ্ছে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতেই থাকবে, নাকি ডেমোক্রেটরা আসবে। কয়েকটি সুইং ডিস্ট্রিক্টে বেশ হাড্ডাহাড্ডি লড়াইএর আশংকা করা গেলেও নিশিচত হওয়া যাচ্ছে না। আমেরিকার মুদ্রাস্ফীতি, অকারণ যুদ্ধাবস্থা, অভ্যন্তরীণ নানা সংকট এবং ভীতির সংস্কৃতির মধ্যেও রিপাবলিকান পার্টি বেশ শক্ত হাঁটুর ওপর দাঁড়িয়ে আছে। যদিও প্রেসিডেন্টের প্রতি সমর্থনের পাল্লা অনেক হেলে পড়েছে।

কংগ্রেসের নির্বাচনের ফলাফলের ওপর অনেক কিছুই নির্ভর করছে। এই মধ্যবতীর্ নির্বাচনে হাউজের ৪৩৫টি আসনেই ভোট হবে।

এদিকে নিউইয়র্কে অনেক বছর পরে একজন শক্ত রিপাবলিকান গভর্নর প্রার্থীকে মোকাবেলা করতে হচ্ছে ক্যাথি হকুলকে। ন্যাসাউ কাউন্টি এক্সিকিউটিভ ব্রুস ব্লেকম্যান তার প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তাকে সমর্থন দিচ্ছেন। সেইসাথে রিপাবলিকান পার্টির অর্থবিত্তের মালিকরাও। নির্বাচনের আগে আর প্রায় আড়াই মাস হাতে আছে। ব্রুস ব্লেকম্যান নিউইয়র্ক স্টেটের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারণা চালাচ্ছেন। গত এপ্রিলে সিয়েনা পোলের জরিপে ক্যাথি হকুল এগিয়ে ছিলেন ১৬ পয়েন্টে। কিন্তু গত বুধবার প্রকাশিত সর্বশেষ জরিপের ফলে দেখা যাচ্ছে, এখন ক্যাথি হকুল এগিয়ে আছেন ১০ পয়েন্টে। অর্থাৎ ব্রুস ব্লেকম্যান ৩৯% আর ক্যাথি হকুল ৪৯% এই জরিপ চালানো হয় রেজিস্টার্ড ভোটারদের মতামতের ভিত্তিতে।

ব্রেকডাউনে সিয়েনা পোল বলছে, ভোটাররা জানিয়েছেন তারা মনে করেন গভর্নর হিসাবে পরবতীর্ চার বছর ক্যাথি হকুল সফল হবেন। এ্যাফোর্ডেবল হাউজিং প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আছেন ক্যাথি হকুল ৫১%—৩৫% সমর্থনে, নিউইয়র্ক স্টেটের ভবিষ্যত এনার্জি সরবরাহের কাজে ক্যাথি হকুল এগিয়ে আছেন ৪৭%—৪২% সমর্থনে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাফল্যের মাপকাঠিতে ক্যাথি হকুলের অবস্থান ৪৮%—৪১%

সিয়েনা জরিপে সার্বিকভাবে ক্যাথি হকুল এগিয়ে থাকলেও ডেমোক্রেটদের ভোটে তাদের দুজনের অবস্থান ৮০%—% আর রিপাবলিকানদের ভোটে ব্রুস ব্লেকম্যানের অবস্থান ৮৪%—% নির্দলীয় ভোটারদের সমর্থন রয়েছে ব্লেকম্যানের প্রতি ৪৫%—৪০% তবে নিউইয়র্ক সিটিতে ক্যাথি হকুল এগিয়ে আছেন বিপুল সমর্থন পেয়ে, এই সমর্থনের হার হলো ৬৪%—১৯%

Related Posts