নিউইয়র্ক সিটির ট্যাক্সি ড্রাইভারদের বিভিন্ন ফিস ও পেনাল্টি মাফ হচ্ছে

বাঙালী প্রতিবেদনঃ মেয়র জোহরান মামদানির নির্বাহী আদেশ অনুযায়ী নিউইয়র্ক সিটির ট্যাক্সি এন্ড লিমুজিন কমিশন ১৮০,০০০ ফর হায়ার ট্যাক্সি চালকদের বিভিন্ন ধরনের ফাইন মাফ করবে। এর মধ্যে সাসপেন্ড করা লাইসেন্সও আছে বলে বলা হয়েছে। এই খবরে বৃহস্পতিবার ড্রাইভাররা টিএলসির প্রশংসা করে। এই ফাইন বাতিলের মধ্যে রয়েছে বার্ষিক ড্রাগ টেস্ট না করার জন্য ৩০ দিনের ড্রাইভার্স লাইসেন্স সাসপেন্ড, ২০০ ডলার ফাইন সহ বিভিন্ন ক্যাটেগরিতে ১০০ থেকে ৫০০ ডলার পেনাল্টি।

একজন লিফট ড্রাইভার বলেন, পেনাল্টির অর্থ তুলতে আমাদের অতিরিক্ত কাজ করতে হয়। এমনিতেই আমাদের আয় যথেষ্ট নয়।

দ্য সিটি রিপোর্টার জানাচ্ছে, চলতি অর্থবছরে সময় মত গাড়ি ইন্সপেকশন না করায় ,৫৭২ জন ড্রাইভারকে টিকিট ইস্যু করা হয়েছে। এই টিকিটের ফাইন ১০০ থেকে ৫০০ ডলার। এছাড়াও এই অর্থবছরে নির্ধারিত সময়ের মধ্যে ড্রাগ টেস্ট করতে ব্যর্থ হওয়ায় ,৭৪৬ জন ড্রাইভারকে ২০০ ডলার করে ফাইন করা হয়।

টিএলসি কর্মকর্তারা জানিয়েছেন লাইসেন্স রিপ্লেস করার ২৫ ডলারের ফিস এবং হারিয়ে যাওয়া লাইসেন্সের জন্য রিপোর্ট করার ৫০ ডলারের ফিসও বাতিল করতে চান। চলতি অর্থবছরে ,৯৪১ জনকে ফিস দিতে বলা হয়েছে।

ট্যাক্সি এন্ড লিমুজিন কমিশনের হিসাব অনুযায়ী এই ফিস ফাইন বাতিলের জন্য ড্রাইভাররা সম্মিলিতভাবে ৯৫০,০০০ ডলার বাঁচাতে পারবেন, পক্ষান্তরে টিএলসি তাদের রেভিনিউ থেকে বছরে বঞ্চিত হবে ৯৯৪,০০০ ডলার।

Related Posts