এথনিক মিডিয়ার সাথে মেয়র || বিরূপ আবহাওয়ার প্রস্তুতি নিয়ে আলোচনা
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটিতে যে তীব্র গরম, মুষলধারে বৃষ্টি, বৃষ্টিতে ফ্লাশ ফ্লাড, টর্নেডো ইত্যাদি কারণে উদ্ভুত পরিস্থিতিতে করণীয় সম্পর্কে মতবিনিময়ের উদ্দেশে মেয়র জোহরান মামদানি গত ৭ আগস্ট শুক্রবার এথনিক এন্ড কম্যুনিটি মিডিয়ার সাথে রাউন্ডটেবিলে মিলিত হন। এই রাউন্ডটেবিলে ফ্লাডের সময় ব্যবহারের জন্য কিট প্রদর্শন করা হয়। নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব এনভার্নমেন্টাল প্রটেকশনের ডেপুটি কমিশনার বেথ ডিফ্যালকো এই ডেমোনেস্ট্রেশন করেন। রাউন্ডটেবিলে মেয়রের সাথে অন্যান্যের মধ্যে যোগ দেন ইমার্জেন্সি ম্যানেজমেন্টের ফাস্টর্ ডেপুটি কমিশনার বেন ক্রেকাউয়ার, ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড মেন্টাল হাইজিনের কমিশনার ড. এ্যানিস্টার মার্টিন এবং ডিপার্টমেন্ট অব এনভার্নমেন্টাল প্রটেকশনের কমিশনার লিসা গারসিয়া।
রাউন্ডটেবিলে মেয়র জোহরান মামদানিসহ কমিশনারবৃন্দ যেসব বিষয়ে আলোচনা করেন, সেগুলো হলো, গ্রীষ্মকালে হঠাৎ তীব্র গরম ও টর্নেডো আঘাত হানে তেমন কোনো পূর্বাভাস ছাড়াই। সেজন্য সকলকে মানসিক ও ফিজিক্যালি প্রস্তুত থাকা জরুরী। তাদের আগে থেকে প্লান করতে হবে এ ধরনের ঘটনায় কীভাবে সুরক্ষা পাওয়া যেতে পারে, এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে সিটির এ বিষয়ে যারা সহায়তা করতে পারে তাদের সাথে।
যাদের বাড়িতে এয়ারকন্ডিশনার নেই, তাদের নিকটস্থ কুলিং সেন্টারে অবস্থান করার পরামর্শ দেয়া হয়। যারা বেসমেন্টে বাস করেন, তাদের আকস্মিক বন্যা হলে সেখান থেকে দ্রুত বের হয়ে আসার প্রস্তুতি থাকতে হবে। যারা এই রকম বয়সী দুর্বল, তাদের সাহায্যে এগিয়ে আসার অনুরোধ জানানো হয় প্রতিবেশীদের।
রাউন্ডটেবিল সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মেয়রসহ কমিশনারবৃন্দ।
