মুক্তিযোদ্ধা ড. সুলতানা আলমের দুই দৌহিত্র || সুলিভান ভাইয়েরা আমেরিকার মেজর লীগে মাঠ কাঁপাচ্ছেন

বাঙালী প্রতিবেদনঃ একাত্তরের মুক্তিযুদ্ধে বাল্টিমোর বন্দরে পাকিস্তানের অস্ত্রভর্তি জাহাজ পদ্মাকে রুখে দিয়ে আন্তর্জাতিক খবরে পরিণত হয়েছিল ‘দ্য ব্লকেড’ নামক ঘটনাটি। আমেরিকান মানবাধিকার কমীর্ রিচার্ড টেইলরসহ অন্যান্য একটিভিস্টদের সাথে সম্মুখ সারিতে ছিলেন ড. সুলতানা আলম। ছোট ছোট ডিঙ্গি নৌকা নিয়ে ব্যারিকেড তৈরি করে পদ্মা জাহাজকে রুখে দিয়ে মার্কিন প্রশাসনে ঝড় তোলা ঘটনার অন্যতম নেত্রী ড. সুলতানা আলমের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি অর্থাৎ দুই দৌহিত্র ক্যাভান সুলিভান ও কুইন সুলিভান আমেরিকার মেজর লীগ সকার বা এমএলএস এর দুই সাড়া জাগানো খেলোয়াড়। আমেরিকার বিখ্যাত গণমাধ্যম নিউইয়র্ক টাইমসসহ স্পোর্টস ইলাসট্রেটেড, ইএসপিএ এই দুই ভাইএর কৃতিত্বের কথা বলতে গিয়ে তাদেরকে বাংলাদেশী বংশোদ্ভুত বলে উল্লেখ করেছে। তাদের পিতা ব্রেনডান সুলিভানও প্রফেশনাল সকার খেলোয়াড় হিসাবে ইএসএল চ্যাম্পিয়নশীপে খেলেছেন। ব্রেনডানের বাবা ভিয়েতনাম যুদ্ধের ভেটেরান এবং পার্পল হার্টের সম্মাননাপ্রাপ্ত ল্যারি সুলিভান। তার মা ড. সুলতানা আলম। সুলতানা আলমের জন্ম ঢাকায়। ক্যাভান, কুইন ছাড়াও তাদের আরো দুটি ভাই রয়েছে ডিক্লান ও রোনান। তারাও সকার খেলে।

মুক্তিযোদ্ধা নানির রক্তপ্রবাহ বহন করে তৃতীয় প্রজন্মের দুই তরুণ ক্যাভান ও কুইন আমেরিকার জনপ্রিয় সকার খেলায় নিজেদের পদচিহ্ন খোদাই করেছেন। তারা বাপ—দাদার মত নানা ও বিশেষ করে মায়ের লেগাসি বহন করেছেন।

প্রাপ্ত খবরে বলা হয়েছে, মেজর লীগ সকার (এমএলএস) রেগুলার সিজনের শেষ ম্যাচে টরন্টো এফসি—কে ৪—১ ব্যবধানে হারিয়ে দিয়ে এমএলএস কাপ প্লে—অফে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। আর যুক্তরাষ্ট্রের মাটিতে ফিলাডেলফিয়ার এই ঐতিহাসিক জয়ের মূল নায়ক ছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত দুই সহোদরÑকাভান সুলিভান এবং কুইন সুলিভান। মাঠজুড়ে দুই ভাইয়ের এমন অনবদ্য পারফরম্যান্স আমেরিকান ফুটবলপাড়ায় এখন টক অব দ্য টাউন।

ম্যাচটিতে আক্রমণভাগের অন্যতম ভরসা ১৭ বছর বয়সী বিস্ময়বালক কাভান সুলিভান দুর্দান্ত খেলে ২টি গোল উপহার দেন। অন্যদিকে তার বড় ভাই, ২২ বছর বয়সী কুইন সুলিভান পেনাল্টি থেকে ১টি গোল করার পাশাপাশি কাভানের একটি গোলে সরাসরি অ্যাসিস্টসহ ম্যাচে মোট ২টি অ্যাসিস্ট করেন।

মেজর লীগ সকারের দীর্ঘ ইতিহাসে একই ক্লাবের হয়ে এক ম্যাচে দুই ভাইয়ের গোল করার এটি তৃতীয় ঘটনা। একই সাথে কাভান সুলিভান এই মৌসুমে ৯টি গোল ও ১৪টি অ্যাসিস্টের এক অনন্য কীর্তি গড়েছেন, যা এমএলএস—এর ইতিহাসে যেকোনো কিশোর খেলোয়াড়ের ক্ষেত্রে এক আসরে সর্বোচ্চ গোল—অ্যাসিস্টের নতুন রেকর্ড।

কাভান ও কুইন সুলিভানের এই বিশ্বমঞ্চের সাফল্যের পেছনে জড়িয়ে আছে বাংলাদেশ। তাদের মা হাইকে সুলিভানের মাধ্যমে তাদের এই গভীর বাঙালি ঐতিহ্য। তাদের নানি ড. সুলতানা আলম ছিলেন ঢাকার বাসিন্দা, যিনি পরবর্তীতে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি শেষ করে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন। আমেরিকান পাসপোর্টে খেললেও দুই ভাই—ই নিজেদের বাংলাদেশী শিকড় নিয়ে সবসময় গর্ব প্রকাশ করেন।

সুলিভান পরিবারের চার ভাই—ই ফুটবলার। কাভান ও কুইন বর্তমানে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের বয়সভিত্তিক পাইপলাইনে থাকলেও, তাদের বাকি দুই জমজ ভাইÑরোনান ও ডেকলান সুলিভান ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব—২০ জাতীয় দলের হয়ে দক্ষিণ এশীয় চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতে ইতিহাস তৈরি করেছেন। আগামী সপ্তাহে ফিলাডেলফিয়া ইউনিয়ন তাদের এমএলএস প্লে—অফ মিশন শুরু করবে, যেখানে কাভান ও কুইন জুটির দিকেই তাকিয়ে থাকবে ক্লাবটির সমর্থকরা।

Related Posts