ব্রেস্ট ক্যানসারে চুল পড়ে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় || এক খৃস্টান নারীর হিজাব নিয়ে ভাইরাল
বাঙালী প্রতিবেদনঃ জেসি এবোট ক্যান্সারের রোগী। ৪১ বছর বয়সী এই নারী বাস করেন এলাবামায়। ২০১৯ সালে তার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। কেমোথেরাপি শুরু হলে মাথার চুল পড়তে থাকে। জেসি বলেন, আমার ব্রেস্ট ফেলে দেয়ার চেয়ে আমার কাছে বেশি ট্রমাটিক হলো চুল পড়ে যাওয়া।
জেসি এবোটের জীবনের অন্য ধরনের গল্প নিয়ে শুক্রবার একটি ফিচার ছেপেছে ওয়াশিংটন পোস্ট। জেসি জানান, মাথার চুল ঝরে গেলে তিনি প্রথমে উইগ বা পরচুলা ব্যবহার শুরু করেন। সেই সাথে হ্যাট। এবং কখনো কখনো চুলহীন মাথা উন্মুক্ত করেই তিনি বাইরে যেতেন। কিন্তু কোনো কিছুই তাকে সাচ্ছন্দ্য দেয়নি। তিনি তখন মুসলিম নারীদের মত হেডস্কার্ফ বা হিজাব পরার কথা চিন্তা করেন। কিন্তু আবার একথা ভেবে শংকিতও হন যে তিনি খৃশ্চিয়ান নারী হয়ে হিজাব পরলে মুসলিম নারীরা কী ভাববে। তখন কোনো মুসলিম নারীর সাথে তার পরিচয় ছিল না।
তখন জেসি তার সোশাল মিডিয়া সাইটে প্রশ্ন করেন ‘আমি কি হিজাব পরতে পারি? নাকি সেটা ‘ডিসরেসপেক্টফুল’ হবে?’ গত সপ্তাহে শুক্রবার এই পোস্ট দেয়ার পর হাজার হাজার লাইক এবং কমেন্টে ভরে যায়। এদের মধ্যে অনেক মুসলিম নারীও আছে বলে লিখেছে ওয়াশিংটন পোস্ট। এই ইতিবাচক সাড়া পেয়ে বিস্ময়ে অভিভূত হন জেসি। একজন জুমে হিজাব পরার কৌশল শেখানোরও প্রস্তাব দিয়েছে তাকে।
একজন মুসলিম নারী লিখেছেন ‘অফ কোর্স ইউ ক্যান, মাই লাভ’। তারপর হিজাবের ফেব্রিক সম্পর্কেও পরামর্শ দিয়ে লিখেছেন ‘তুমি আমার প্রার্থনায় থাকবে’। এই নারী আরো লেখেন, হিজাব পরার জন্য তিনি এক সময় বৈষম্যের শিকার হয়েছেন মুসলিম হিসাবে, অথচ এখন একজন অন্য ধর্মের নারী যখন হিজাব পরতে চাইছে, তখন তা তাকে ভীষণ অনুপ্রাণিত করেছে।
জার্মানি থেকে এক মুসলিম নারী জেসিকে উপহার হিসাবে হিজাব পাঠানোর অফার করেছেন। জেসি ওয়াশিংটন পোস্টকে জানান, কত নারী যে তাকে উপহার হিসাবে হিজাব পাঠাতে চেয়েছেন তার হিসাব রাখাই কঠিন। জেসি পরামর্শ দিয়েছেন, যেসব নারী ক্যান্সার আক্রান্ত এবং চুল পড়ে গেছে, তারা যেন হেডস্কার্ফ হিসাবে হিজাব ব্যবহার করেন।
অনেক নারী জেসিকে বলেছেন নিঃসন্দেহে হিজাব ধমীর্য় কারণে ব্যবহার করেন মেয়েরা। কিন্তু সেটাই একমাত্র কারণ নয়। অনেকেই এটাকে স্টাইল এবং আরামদায়ক বলে ব্যবহার করেন।
এই ঘটনা বিশ্বজুড়ে হাজার হাজার মানুষকে কীভাবে ইতিবাচক পথে অনুপ্রাণিত করে বা প্রভাবিত করে জেসি এবোটের হিজাব পরার ঘটনাটি তার প্রমাণ।
