IDNYC থাকলে ফুডবাজার ৫% ডিসকাউন্ট দেবে
বাঙালী প্রতিবেদনঃ ২০১৫ সালে তৎকালীন মেয়র বিল ডি ব্লাজিও’র শুরু করা আইডিএনওয়াইসি এখন নিউইয়র্ক সিটির অন্যতম আইডিতে পরিণত হয়েছে। এই আইডি দেখিয়ে ব্যাংক একাউন্ট খোলাসহ স্কুলসহ সিটির বিভিন্ন সরকারি বিল্ডিংএ প্রবেশাধিকার পাওয়া যায়। সেইসাথে এনওয়াইপিডি তা গ্রহণ করে আইডি হিসাবে। ইমিগ্রেশন স্ট্যাটাস না থাকলেও এই আইডি পাওয়া যায়। এই আইডি প্রদান করে নিউইয়র্ক সিটি প্রশাসন। এছাড়াও এই আইডি দেখালে নিউইয়র্ক সিটির বিভিন্ন মিউজিয়মে ডিসকাউন্ট পাওয়া যায়, লাইব্রেরি কার্ড করা যায় এবং ফুডবাজারে কেনাকাটায় ৫% ডিসকাউন্ট পাওয়া যায়। যারা এই আইডিএনওয়াইসি পেতে চান তারা ৩১১ এ ফোন করে নিজ নিজ বরোতে এ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। যেসব স্থানে এই আইডি করা যায়, সেগুলো হলোঃ কুইন্সে কুইন্স পাবলিক লাইব্রেরি (৮৯—১১ গবৎৎরপশ ইষাফ.) প্রতি শুক্রবার, ব্রংক্সে ব্রংক্স মন্টেরি প্রতি বুধবার, ব্রুকলীনে ইস্ট নিউইয়র্কে (২৪০০ ঋঁষঃড়হ ঝঃৎববঃ) প্রতি মঙ্গলবার আর ম্যানহ্যাটানে ইউনিয়ন স্কয়ারে প্রতি বৃহস্পতিবার।
আইডিএনওয়াইসি করার জন্য প্রার্থীর কমপক্ষে ৪ পয়েন্ট প্রয়োজন। আইনডেনটিটির জন্য অন্য দেশে জন্মগ্রহণের বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট, সেই সাথে নিউইয়র্ক সিটিতে বসবাসের জন্য প্রম্নফ অব রেসিডেন্সি প্রয়োজন। এর জন্য ফোন বা ইলেকট্রিক বিল দেখানো যেতে পারে।
