গরমে কম কাপড়ে কি ঘামাচি কম হয়?
ডা. সজল আশফাক: গরম বাড়লেই অনেকের ধারণা, কম কাপড় পরলে ঘামাচি কম হবে। কিন্তু চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, এটি পুরোপুরি সঠিক ধারণা নয়। ঘামাচি (ঐবধঃ জধংয বা গরষরধৎরধ) হয় যখন অতিরিক্ত ঘামের কারণে ঘামের নালি বন্ধ হয়ে যায় এবং ঘাম ত্বকের নিচে আটকে থাকে।
ঘামাচি প্রতিরোধে কম কাপড় পরার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সঠিক ধরনের পোশাক নির্বাচন। ঢিলেঢালা, হালকা রঙের এবং সুতি কাপড় ত্বকে বাতাস চলাচল করতে দেয়, ঘাম দ্রুত শুকাতে সাহায্য করে এবং ঘামাচির ঝুঁকি কমায়। অন্যদিকে আঁটসাঁট বা সিনথেটিক কাপড় ঘাম আটকে রেখে সমস্যা বাড়াতে পারে।
অত্যন্ত কম কাপড় পরলেও সব সময় উপকার হয় না। বরং ত্বক সরাসরি রোদের সংস্পর্শে এসে অতিরিক্ত গরম হয়ে যেতে পারে এবং রোদে পোড়ার (ঝঁহনঁৎহ) ঝুঁকিও বাড়ে।
চর্মরোগ বিশেষজ্ঞেরা ঘামাচি প্রতিরোধে যে পরামর্শগুলো দেন—
— ঢিলেঢালা সুতি পোশাক পরুন।
— অতিরিক্ত ঘাম হলে কাপড় বদলে ফেলুন।
— ঠান্ডা পরিবেশে থাকার চেষ্টা করুন।
— পর্যাপ্ত পানি পান করুন।
ত্বক পরিষ্কার ও শুষ্ক রাখুন।
যদি ঘামাচির সঙ্গে পুঁজ, তীব্র ব্যথা, জ্বর বা সংক্রমণের লক্ষণ দেখা দেয়, তাহলে দ্রুত একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
মনে রাখবেন, ঘামাচি কমানোর মূল চাবিকাঠি কম কাপড় নয়; সঠিক কাপড়, ঠান্ডা পরিবেশ এবং ত্বকের সঠিক যত্ন।
