২ আগস্ট নিউইয়র্কে বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

লিটু আনামঃ আগামী আগস্ট সন্ধ্যা ৭টায় জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টার জেপ্যাকে অনুষ্ঠিত হবে নিউইয়র্ক বাংলা ফিল্মস ফেস্টিভ্যাল ২০২৬। উৎসবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে নির্মিত বাংলা ভাষার চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। শর্টফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম এবং পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র এই তিনটি ক্যাটাগরিতে নির্মিত সকল বাংলা চলচ্চিত্র এখানে প্রদর্শন ছাড়াও সেরাদের পুরস্কার প্রদান করা হবে। মোট ২১টি ক্যাটাগরিতে ৭৭ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। আজীবন সম্মাননা প্রদান করা হবে একজন বিশিষ্টজনকে। স্টার সিনেপ্লেক্স পাচ্ছে বিশেষ সম্মাননা পুরস্কার। সেরা শব্দগ্রাহক হিসেবে শুধুমাত্র একজনই মনোনয়ন পেয়েছেন।

আয়োজকরা জানান, নিউইয়র্ক বাংলা ফিল্মস ফেস্টিভ্যাল শুধু একটি চলচ্চিত্র প্রদর্শনীর অনুষ্ঠান নয়, বরং এটি বাংলা সংস্কৃতি, সৃজনশীলতা শিল্পচর্চার এক মিলনমেলা। চলচ্চিত্র নির্মাতা, অভিনেতাঅভিনেত্রী, প্রযোজক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং চলচ্চিত্রপ্রেমীদের অংশগ্রহণে উৎসবটি হয়ে উঠবে এক বর্ণাঢ্য আয়োজন।

বছরের ফেস্টিভ্যালের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে অলকাউন্টি হোমকেয়ার। এছাড়াও ডায়মন্ড স্পন্সর হিসেবে বিভিন্ন ব্যবসা কমিউনিটি প্রতিষ্ঠান সহযোগিতা করছে। অনুষ্ঠানটির সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে একাধিক সাংস্কৃতিক মিডিয়া সংগঠন।

আয়োজকদের পক্ষ থেকে সকল চলচ্চিত্রপ্রেমী, শিল্পী, নির্মাতা এবং কমিউনিটির সদস্যদের এই উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

ফেস্টিভ্যাল সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করা যেতে পারেঃ িিি.হুনধহমষধভভ.ড়ৎম অথবা যোগাযোগের জন্য হুনধহমষধভভ@মসধরষ.পড়স ইমেইল। এছাড়া ফোনে যোগাযোগের জন্যঃ ৬৪৬২৪৮৪৭৫৯ এবং ৩৪৭৫৪৫৭০৩৯ নম্বর।

প্রিয়জন ফিল্মস এবং লেমন স্টুডিও যৌথভাবে আয়োজন করবে এই বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল। সার্বিক সহযোগিতায় থাকবে আমেরিকান বাংলাদেশী প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)

Related Posts