২৬ জুন নিউইয়র্কে মুক্তি পাচ্ছে ‘রইদ’
বাঙালী প্রতিবেদনঃ বায়োস্কোপ ফিল্মস এলএলসি আগামী সপ্তাহে নিউইয়র্কে মুক্তি দিচ্ছে নতুন এবং অত্যন্ত আলোচিত ও প্রশংসিত চলচ্চিত্র রইদ। অপর আলোচিত ছবি ‘হাওয়া’র পরিচালক মেজবাউর রহমান সুমন পরিচালিত রইদ আগামী শুক্রবার ২৬ জুন নিউইয়র্কের কুইন্সের কিউগার্ডেন সিনেমাতে মুক্তি পাচ্ছে। আপাতত একটানা ২ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলে সাপ্তাহিক বাঙালীকে জানান বায়োস্কোপের সিইও রাজ হামিদ। শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রইদ প্রদর্শিত হবে প্রতিদিন দুপুর ২টা, বিকেল ৫টা ও সন্ধ্যা ৮টায়।
রইদ ছবিতে অভিনয় করেছেন তাজিফা তুশি (সাধুর বউ), মোস্তাফিজুর রহমান (সাধু), গাজি রাকায়েত।
