নিউইয়র্কের বাড়ির মালিক ও বয়স্কদের জন্য গভর্নরের ২০০ কোটি ডলারের উপহার
বাঙালী প্রতিবেদনঃ এই সামারে গভর্নর ক্যাথি হকুল নিউইয়র্কের প্রায় ৩০ লক্ষ বাড়ির মালিকসহ বয়স্কদের জন্য ২ বিলিয়ন ডলারের উপহারের কথা ঘোষণা করলেন। এই উপহার আসবে বাড়ির স্কুল ট্যাক্স রিলিফের মধ্য দিয়ে। গভর্নর হকুলের ঘোষণা অনুযায়ী যেসব বাড়ির মালিকের বার্ষিক আয় ৫ লক্ষ ডলারের কম তারা পাবেন এককালীন সর্বোচ্চ ৬০০ ডলারের ট্যাক্স রিলিফ। আর যেসব সিনিয়র সিটিজেনের বার্ষিক আয় ১১০,৭৫০ ডলারের নিচে তারা পাবেন সর্বোচ্চ ১৫০০ ডলার। গভর্নর জানান কেউ কেউ ২০২৬ ট্যাক্স—ইয়ারের ট্যাক্স রেয়াত পেলেও অন্যরা এই অর্থ পাবেন চেকের মাধ্যমে।
গভর্নর ক্যাথি হকুল মঙ্গলবার এই ঘোষণা দিতে গিয়ে বলে, গ্যাসের মূল্য অতিরিক্ত বেড়ে যাওয়ায় অনেক বাড়ির মালিকের মাথায় যে চাপ পড়েছে, তার থেকে কিছুটা রেহায় দেয়ার জন্য তিনি এই ২ বিলিয়ন ডলার দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই উপহারের অর্থ বাড়ির মালিকদের আর্থিক টানাপড়েনে কিছুটা স্বস্তি দেবে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, আমরা সিনিয়র সিটিজেনদের জন্য কিছুটা উদার হয়েছি। সে কারণে তারা বড় চেক পাচ্ছেন অন্যদের তুলনায়।
ব্রংক্স থেকে নির্বাচিত এসেম্বলি সদস্য চ্যানটেল জ্যাকসন জানান, নিউইয়র্ক সিটির প্রায় ৪৭৪,০০০ বাড়ির মালিক এই ট্যাক্স রিলিফের অর্থ পাবেন।
এই চেক সম্পর্কে জানতে ভিজিট করা যেতে পারে।
