নিউইয়র্কে পুনরায় স্নাপ পাওয়ার সুযোগ
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির প্রায় ২২০,০০০ স্বল্প আয়ের মানুষ ফেডারেল সরকারের নতুন বিধিমালা স্নাপ বেনিফিট হারিয়েছেন। ফেডারেল বিধিমালায় নতুন শর্ত দেয়া হয়েছিল যে স্নাপ বেনিফিট পাওয়ার জন্য প্রাপককে কাজ করতে হবে। কিন্তু অনেক ব্যক্তির জন্য সেটা বাস্তবোচিত না হওয়ায়, মেয়র মামদানি এইসব স্নাপ বেনিফিট হারানো ব্যক্তিদের এই বেনিফিট ফিরিয়ে দেয়ার জন্য পুনরায় আবেদন করার অনুরোধ জানিয়েছেন। বৃহস্পতিবার ১ অক্টোবর থেকে এই আবেদন গ্রহণ করা শুরু হয়েছে।
মেয়র মামদানির অফিস থেকে বলা হয়েছে, যারা এই বেনিফিট পাওয়া থেকে বাদ পড়েছে তাদের সংখ্যা ৬.৫%, অথচ এদের মধ্যে ৯৮% পাওয়ার যোগ্য। ফেডারেল শর্তাবলী জারি করার কারণে স্নাপ বেনিফিট পাওয়া থেকে বঞ্চিত হয় এ বছর ১ মার্চ থেকে। শর্তাবলীর মধ্যে ছিলঃ স্নাপ বেনিফিট গ্রহণকারীদের সপ্তাহে কমপক্ষে ২০ ঘন্টা কাজ করতে হবে অথবা মাসে ৮০ ঘন্টা।
নিউইয়র্ক সিটিতে যারা স্নাপ বেনিফিট হারিয়েছেন তারা পুনর্বহালের জন্য ফোনে যোগাযোগ করতে পারেন ৭১৮—৭৬২—৭৬৬৯ নম্বরে। অথবা ভিজিট করতে পারেন হুপ.মড়া/ধপপবংংযৎধ ওয়েবসাইট।
