নিউইয়র্ক গাড়ির লাইসেন্স প্লেট নজরদারিতে ক্ষোভ

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটি পুলিশ অফিসাররা গোপনে গাড়ির লাইসেন্স প্লেট মনিটর করে গাড়ির মালিকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। নিউইয়র্ক টাইস এই খবরটি দিয়ে বলছে, ‘ফ্লক সেফটি’ নামের এই স্বয়ংক্রিয় লাইসেন্স প্লেট রিডার ব্যবহার করছে পুলিশ ডিপার্টমেন্ট যদিও তাদের এ বিষয়ে কোনো চুক্তি হয়নি। পুলিশ ডিপার্টমেন্ট বলছে, এটা তাদের এডহক প্লান। নিউইয়র্ক টাইমস বলছে, ফ্লক সেফটি কোম্পানি ফ্রি ট্রায়াল অফার করার পর আমেরিকার বিভিন্ন সিটিতে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ফ্লক সেফটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে গাড়ির গতিবিধিও লক্ষ্য করে।

টাইমসের তথ্য অনুযায়ী আটলান্টা ভিত্তিক এই কোম্পানিটি আমেরিকাজুড়ে ১২০,০০০টি ক্যামেরা অপারেট করছে। যদি ফ্লক সেফটি ক্যামেরা কোনো গাড়ির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাহলে তারা সংশ্লিষ্ট দপ্তরে রিপোর্ট করে। বিশেষ করে উক্ত গাড়ি যদি ক্রাইমের সাথে জড়িত থাকে, বা থাকার রিপোর্ট থাকে পুলিশের হাতে। তবে পুলিশ ডিপার্টমেন্ট টাইমসকে জানিয়েছে, তারা এসব ক্যামেরার মালিক নয়।

এই বিষয়টি নিয়ে এডভোকেসি গ্রুপ, মানবাধিকার সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হওয়ায় ফ্লক সেফটি ক্যামেরা অধিকাংশ সিটিতে আপাতত ডি—একটিভেট করা হয়েছে। নিউইয়র্ক টাইমস বলছে, কোনো কারণ ও প্রমাণ ছাড়া পুলিশ কোনো মানুষকে বা গাড়িকে নজরদারি করতে পারে না। নিউইয়র্ক সিটিতে পুলিশ ডিপার্টমেন্ট উক্ত ফ্লক সেফটি ব্যবহার করার নির্দেশ দেয়নি বলেও তারা জানায়।

Related Posts