মেয়র মামদানি প্রসেসিংএর সময় কমাতে চান || ১০ হাজার এপার্টমেন্ট ঃ ৭০ লক্ষ আবেদন
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটিতে খালি পড়ে থাকা ১০,০০০ এফোর্ডেবল এপার্টমেন্টের জন্য গত বছর ৭০ লক্ষেরও বেশি আবেদন পড়ে বলে লিখেছে নিউইয়র্ক টাইমস। এইসব এপার্টমেন্টের এত চাহিদা সত্ত্বেও কেবলমাত্র সরকারি আমলাতান্ত্রিক জটিলতার কারণে তা সময় মত সম্ভাব্য ভাড়াটিয়াদের বরাদ্দ দেয়া সম্ভব হচ্ছে না। লটারির মাধ্যমে সৌভাগ্যবান ব্যক্তিরা এইসব এপার্টমেন্ট পেলেও পেপারওয়ার্কসহ ব্যাপক যাচাই বাছাইএ প্রায় ৭ মাস চলে যায়। গত বুধবার বাজেট ঘোষণাকালে মেয়র মামদানি বিষয়টি উল্লেখ করে এই যাচাইবাছাইএর সময় অর্ধেকে কমিয়ে আনার প্রতিশ্রম্নতি দেন।
সিটি হাউজিং কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস বলছে এ বছরের শেষ নাগাদ আবেদন পাওয়ার পর প্রসেসিংএর সময় তিনি ৬০ দিন থেকে কমিয়ে ২১ দিন করার কথা জানিয়েছেন। তারা প্রসেসিং সহজতর করবেন এবং ইনকামসহ এপার্টমেন্ট ইন্সপেকশন ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় দ্রুততর করবেন। তাছাড়া আবেদন গ্রহণের আগেই সম্ভাব্য ভাড়াটিয়াদের ইনকাম ভেরিফিকেশন করা হবে বলেও জানান।
নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব হাউজিং প্রিজার্ভেশন এন্ড ডেভেলপমেন্টের কমিশনার ডিনা লেভি বলেন, এইসব সহজতর করার জন্য সিটি বা স্টেটের কোনো আইন পরিবর্তনের প্রয়োজন হবে না। উল্লেখ্য মেয়র জোহরান মামদানি শপথ গ্রহণের পর দেয়া ভাষণে সিটির বিভিন্ন এজেন্সিতে রেডটেপের দৌরাত্ম কমানোর প্রতিশ্রম্নতি দিয়েছিলেন। তিনি সিটির হাউজিং ইস্যুকে তার প্রধান এজেন্ডার মধ্যে রেখেছিলেন। সে কারণে এক্সিকিউটিভ বাজেটে এফোর্ডেবল হাউজিং খাতে ৪ বছরে ৪ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা বলেছেন।
নিউইয়র্ক টাইমস বলছে, মামদানি প্রশাসন ব্যাপক হাউজিং প্লান নিয়ে কাজ করছে। এ মাসেই প্লান ঘোষণা করা হবে। মেয়র ভাড়াটিয়াদের স্বার্থকে সবার ওপরে রাখতে চান। সেই অনুসারে এ মাসের শুরুতে ১০ লক্ষ রেন্ট—স্ট্যাবিলাইজড এপার্টমেন্টের ভাড়া না বাড়ানোর প্রতিশ্রম্নতি দিয়েছে রেগুলেটরি প্যানেল। এটাও মেয়র মামদানির নির্বাচনী এজেন্ডার মধ্যে ছিল।
