নিহত দিদারুল ইসলামের নামে ব্রংক্সে স্ট্রিটের নাম উন্মোচন আজ

বাঙালী প্রতিবেদনঃ গত বছর ২৮ জুলাই লাইন অব ডিউটিতে থাকাকালে ম্যানহ্যাটানে হত্যার শিকার হন বাংলাদেশী বংশোদ্ভুত নিউইয়র্ক পুলিশের ডিটেকটিভ দিদারুল ইসলাম। ব্রংক্সের অধিবাসী ডিটেকটিভ দিদারের প্রতি সম্মাননা জানানার উদ্দেশে তার নামে ১২৭ ঝঃৎববঃ ইবধপয আবহঁব এর নামকরণ করা হবে উবঃবপঃরাব ঋরৎংঃ এৎধফব উরফধৎঁষ ওংষধস ডধু।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় এই স্ট্রিট নেম সাইন উন্মোচন করা হবে। নামফলক উন্মোচন করবেন সিটি স্টেটের নির্বাচিত প্রতিনিধিরা।

উল্লেখ্য এই এলাকার কম্যুনিটি বোর্ড ৯এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদারের উদ্যোগে উত্থাপিত প্রস্তাবে সিটি কাউন্সিল সদস্য আমান্দা ফারিয়াসের স্পন্সরে সিটি কাউন্সিলে পাশ হওয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়। এই অনুষ্ঠানের আয়োজক সিটি কাউন্সিল কম্যুনিটি বোর্ড ৯।

গত বছর ডিটেকটিভ দিদারুল ইসলামকে হত্যার খবরটি আমেরিকার ন্যাশনাল খবরে পরিণত হয়। তার ফিউনেরাল নামাজে জানাজা হয় পার্কচেস্টার জামে মসজিদে। এই ফিউনেরালে গভর্নর ক্যাথি হকুল, মেয়র এরিক এডামস সহ অন্যান্য নেতৃবর্গ উপস্থিত ছিলেন। হোয়াইট প্লেইন্স রোড বন্ধ করে দিয়ে সেই বিস্তৃত রাস্তায় কয়েক হাজার পুলিশ কর্মকর্তা ফিউনেরালে দিদারুল ইসলামকে বিদায়ী গার্ড অব অনার প্রদান করেন।

মোহাম্মদ এন. মজুমদার বলেন, আমেরিকার জন্য বাংলাদেশীআমেরিকানরা কর্মরত অবস্থায় জীবন দিয়েও যে দৃষ্টান্ত স্থাপন করছেন, দিদারুল ইসলামের প্রাণ উৎসর্গ করা তারই একটি উদাহরণ।

Related Posts