প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যাশা || মহাসাগরের নামও পরিবর্তন করবেন
বাঙালী প্রতিবেদনঃ বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্ট বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘গুগল’এর সিইও সুন্দর পিচাইকে ফোন করে আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তনের বিষয়ে বললে, সুন্দর পিচাই বলেন, ‘দয়া করে আমাকে এটা করতে বলবেন না’। বুধবার সন্ধ্যায় সাউথ ক্যারোলাইনায় আয়োজিত এক সভায় প্রেসিডেন্ট গাল্ফ অব মেক্সিকো ও লেক অন্টারিও’র নাম পরিবর্তনের রেফরেন্স দিয়ে বলেন, আমাদের নামে একটি লেক ও গাল্ফ আছে। এখন আমরা একটি নদী ও মহাসাগরের নাম চাই। লেক ও গাল্ফের নাম পরিবর্তন করায় তিনি গুগলের প্রশংসা করে সুন্দর পিচাইকে অনুরোধ করেন আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তন করতে তাদের গুগল ম্যাপে।
প্রেসিডেন্ট বলেন, কিন্তু পিচাই সঙ্গে সঙ্গে ‘না না’ বলে জানান, আমি এটা করব না। কারণ ‘মহাসাগর’ অন্য জিনিস। অনেক দেশের সাথে তা সংযুক্ত।
শেষে তিনি সমর্থকদের মত জানতে চান। তারপর বলেন, ‘আমার মনে হয় আটলান্টিক মহাসাগর আটলান্টিকই থাক।’
তবে সুন্দর পিচাইএর সাথে তার এই কথোপকথন সত্যিই হয়েছিল কি না, তা স্পষ্ট নয়। পুরো কাহিনী ট্রাম্পের মুখের কথা। গুগল বা সুন্দর পিচাইয়ের কোনো মন্তব্য এই খবরে নেই।
১০ অক্টোবর টেনেসির ক্লার্কসভিলের সমাবেশেও ট্রাম্প একই কথা বলেছিলেন। তখন তিনি আটলান্টিক বা প্রশান্ত, যেকোনো একটির নাম বদলের কথা তোলেন। সম্ভাব্য নাম হিসেবে বলেন ‘ট্রাম্প মহাসাগর’ অথবা ‘আমেরিকাসের মহাসাগর’।
সেদিন তিনি বলেন, ‘না, আমাদের করতেই হবে। আমি যাওয়ার আগে আমাদের একটা মহাসাগর থাকা উচিত। আর একটা দারুণ নদীও দরকার।’
