আজ শুরু হচ্ছে আগাম ভোট
বাঙালী প্রতিবেদনঃ আজ শনিবার ২৪ অক্টোবর শুরু হচ্ছে ২০২৬ সালের মূল মধ্যবতীর্ নির্বাচনের আগাম ভোট। মূল ভোটের দিন আগামী ৩ নভেম্বর মঙ্গলবার। তার আগে আজ শনিবার থেকে একটানা আগাম ভোট দেয়া যাবে আগামী ১ নভেম্বর রবিবার পর্যন্ত নিউইয়র্ক সিটির বিভিন্ন ভোটকেন্দ্রে। ২ নভেম্বর সোমবার কোনো ভোট হবে না। পরের দিন মঙ্গলবার মূল নির্বাচন হবে। ঘণঈ ঠড়ঃবং এর তথ্য অনুযায়ী ২৪ অক্টোবর শনিবার, ২৫ অক্টোবর রবিবার, ২৬ অক্টোবর সোমবার, ৩০ অক্টোবর শুক্রবার, ৩১ অক্টোবর শনিবার ও ১ নভেম্বর রবিবার ভোট প্রদান করা যাবে সকাল ৯টা থেকে বিকেল/সন্ধ্যা ৫টা পর্যন্ত। ২৭ অক্টোবর মঙ্গলবার ও ২৮ অক্টোবর বুধবার ভোট প্রদান করা যাবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত। ২৯ অক্টোবর বৃহস্পতিবার ভোটকেন্দ্র খোলা থাকবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
যারা তাদের নিকটস্থ ভোটকেন্দ্রের ঠিকানা জানতে চান তারা াড়ঃব.হুপ ভিজিট করে জিপকোড ও বাড়ির ঠিকানা দিলে জানা যাবে।
এই নির্বাচনে নিউইয়র্ক সিটির ভোটাররা নির্বাচন করবেন গভর্নর, স্টেট এটর্নি জেনারেল, স্টেট কম্পট্রলারসহ নিজ নিজ এলাকার স্টেট সিনেটর ও এসেম্বলি সদস্যদের।
