অল্পের জন্য রক্ষা ।। বৃহস্পতিবার ইউরোপ ও এশিয়ার দেশে দেশে লক্ষ লক্ষ হ্যাকারের হানা কম্পু্যটারে
বাঙালী প্রতিবেদনঃ বৃহস্পতিবার ইয়োরোপের ফিনল্যান্ড থেকে এশিয়ার জাপান পর্যন্ত কয়েক ডজন উন্নত দেশের সরকার, ব্যাংকিং, রেলওয়ে, স্টক মার্কেটসহ বিভিন্ন গ্লোবাল প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ হ্যাকার কম্পু্যটার সিস্টেমে একই সাথে ঢুকে পড়ার উপক্রম হয়েছিল। হ্যাকাররা কম্পু্যটারের পারসোনাল হোম পেজ পিএইচপি প্রোগ্রামিং বিকল করে দিতে চেয়েছিল। আর এই আতংকে ইয়োরোপের সব দেশ এবং জাপান, চীন, সাউথ কোরিয়া তাদের কম্পু্যটার সিস্টেমে অনলাইন বন্ধ করে দেয়। রয়টার্স টোকিও, বেইজিং, আমস্টারডাম থেকে একযোগে প্রেরিত সংবাদে এই হ্যাকিং এটেম্পটের খবর তুলে ধরলে অনেকেই আতংকগ্রস্ত হয়ে ওঠেন। রয়টার্স বলছে, এই হ্যাকিংএর এটেম্পট পিএইচপি প্রোগ্রামের দুর্বলতার কারণে হলেও সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ওয়েব বিশেষজ্ঞদের তাৎক্ষণিক তৎপরতায় অফলাইনে চলে যাওয়ার কারণে এক ভয়াবহ দুর্ঘটনা থেকে পৃথিবী রক্ষা পেয়েছে। না হলে হ্যাকাররা পুরো সরকারি ও বেসরকারি সিস্টেম অকার্যকর করে দিতে পারত। এই রক্ষা পাওয়ার আরো একটি কারণ, ক্লাউড ফার্ম ঠিক সময়ে সতর্কতা জারি করেছিল। অনলাইন জরুরীভিত্তিতে শাটডাউন করার কারণে ব্যাংকিং, এয়ারলাইন্স, রেল যোগাযোগসহ সরকারি সার্ভিসসমূহ বৃহস্পতিবার টোকিও থেকে হেলসিংকি পর্যন্ত সাময়িক বন্ধ রাখা হয় বলে খবর দিয়ে রয়টার্স জানাচ্ছে, হ্যাকারদের এই অপতৎপরতার উদ্যোগ পুরনো এই পিএইচপি সিস্টেম পরিবর্তনের জন্য সতর্ক করে দিলো।
মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা বৃহস্পতিবার এই খবর জানার পর জার্মানিতে একটি অনুষ্ঠানে বলেন, এমন ঘটনার কথা আমি ভাবিনি। কিন্তু তা প্রমাণ করল, যেহেতু সিস্টেম খুব দ্রুত গ্রো করছে, তাই আমাদের সেই সিস্টেমকে আরো বুদ্ধিমত্তার সাথে আপডেট করতে হবে। তিনি বলেন, এটা ছিল আমাদের জন্য অত্যন্ত আতংকের। আর যারা আইটি ও সিকিউরিটি নিয়ে কাজ করেন তাদের মানসিক অবস্থা বুঝতে পারি।
পিএইচপি এইচটিএমএল ও পাইথনের মত একটি কম্পু্যটিং ল্যাংগুয়েজ। এই প্রতিষ্ঠানের ডেভেলপাররা অবিলম্বে সকল ব্যবসায়ীকে এই সিস্টেম আপডেট করার অনুরোধ জানিয়েছে।
রয়টার্স বলছে, ক্লাউড সার্ভিসের প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার ও আমাজন জানাচ্ছে হ্যাকারদের হ্যাকিং সফল হলে আজ পরিস্থিতি অন্যরকম হতো।
আমাজন বলছে প্রথম ৪৫ মিনিটের মধ্যে কয়েক হাজার হ্যাকিংএর অপচেষ্টা শনাক্ত করা হয়, পরবতীর্ ২ ঘন্টায় কয়েক লক্ষ আর এখন (বৃহস্পতিবার) পর্যন্ত কয়েক মিলিয়ন ছাাড়িয়ে গেছে। খবর পেয়ে জাপান সরকার তাদের সরকারি কার্যক্রম থেকে স্টক মার্কেট, মিনিস্ট্রি অব ফাইন্যান্স, আবহাওয়া দপ্তর, ন্যাশনাল ট্যাক্স এজেন্সিসহ গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানের কম্পু্যটার সিস্টেম বন্ধ করে দেয়। ফ্রান্সের টেলিকম গ্রুপ অরেঞ্জ, সাউথ কোরিয়া ও চীনের ট্যানসেন্ট ক্লাউড, ফিনল্যান্ডের আইটি প্রোভাইডার ভ্যালটরি এবং চীনের বিভিন্ন প্রতিষ্ঠানও সতর্কতা হিসাবে সিস্টেম বন্ধ করে দেয়।
নিউইয়র্ক টাইমস তাদের খবরের শিরোনাম করে কেনিয়া থেকে জাপান অনেকেই জরুরী ভিত্তিতে ওয়েবসাইট বন্ধ করে দিয়ে অনলাইনের নিরাপত্তা ফিক্স করে।
ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া তাদের অনলাইন বন্ধ না করায় হ্যাকিংএর শিকার হয় এবং হাজার হাজার কাস্টমারের তথ্য হ্যাকারদের হাতে চলে গেছে বলে খবরে বলা হয়েছে।
