আমেরিকার ৭ কোটি ৩০ লক্ষ ছেলেমেয়েকে || ইলন মাস্ক SpaceX’র শেয়ার দেবেন

বাঙালী প্রতিবেদনঃ পৃথিবীর সবচেয়ে বড় প্রযুক্তিবিদ ও বিত্তবান ব্যক্তি ইলন মাস্ক সোমবার ঘোষণা করলেন আগামী বছর আমেরিকার ১৮ বছরের কমবয়সী সকল ছেলেমেয়েকে তার স্পেসএক্স কোম্পানির শেয়ার দেবেন। এই ঘোষণা দিলেন তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি এনথ্রোপিক যখন জানাল তাদের লভ্যাংশের ৫% পাবলিক বেনিফিট ফান্ডে ডোনেট করবে, সেই ঘোষণার পর। এনথ্রোপিক এই ঘোষণা দেয় তাদের সোশাল মিডিয়ায় আগের দিন।

এসোসিয়েটেড প্রেস পরিবেশিত এই খবরে বলা হয় আগের মঙ্গলবার স্পেসএক্স তাদের শেয়ারের কোয়ার্টারলি রিপোর্ট পাওয়ার পর জানতে পারে তাদের শেয়ারের মূল্যমান বেড়ে ১৪৬.০৩ ডলারে পৌঁছেছে। এপি বলছে, আমেরিকায় ১৮ বছরের কমবয়সী শিশু কিশোর—কিশোরীর সংখ্যা ৭ কোটি ৩০ লক্ষ (৭৩ মিলিয়ন)। এদের জন্য ব্যয় হবে ১০.৬৬ বিলিয়ন ডলার।

এনথ্রোপিকের বরাত দিয়ে এসোসিয়েটেড প্রেস বলছে তাদের ৫% লভ্যাংশের অর্থ যে ‘পাবলিক বেনিফিট ফান্ডে’ দেয়ার ঘোষণা দিয়েছে, এই প্রতিষ্ঠানটি নতুন। কোম্পানিরই একটি অংশ। শেয়ারের ভেল্যু বাড়লে বেনিফিট ফান্ডের ভেল্যুও বাড়বে।

এসোসিয়েটেড প্রেস বলছে, মাস্ক এবং এনথ্রোপিকের এই ঘোষণা তখন এলো যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমেরিকায় ভয়াবহ আতংকের সৃষ্টি করছে। এপি এবং এনওআরসি ফর পাবলিক এফেয়ার্স রিসার্চের নতুন জরিপে উঠে এসেছে আমেরিকায় ৬৪% মানুষ মনে করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অতি দ্রুততায় এগুচ্ছে। এনথ্রোপিকের ড্যারিও আমোডি, ওপেন এআইএর স্যাম অল্টম্যান, স্পেসএক্স এর ইলন মাস্কসহ এই খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা গত মাসে বলেছিলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উন্নয়ন গতি কমানো উচিত। এই আশংকা আরো জোরালো হয় যখন এনথ্রোপিকের একজন গবেষক এই অভিযোগ তুলে কোম্পানি থেকে পদত্যাগ করে যে, এই প্রযুক্তি মানবতার জন্য হুমকি হয়ে আসছে।

এদিকে ড্যারিও আমোডি এবং এনথ্রোপিকের ৫ সহ—প্রতিষ্ঠাতা এই কোম্পানি প্রতিষ্ঠা করেন পাবলিক বেনিফিট কর্পোরেশন হিসাবে। অর্থাৎ তারা আর্থিক লক্ষ্য ও সোশাল ইম্প্যাক্টের মধ্যে ব্যালেন্স করতে চেয়েছিলেন। জুন মাসে তারা গোপনে ইউএস সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে আইপিও ফাইল করে। একই মাসে ইলন মাস্ক ওয়াল স্ট্রিটে স্পেসএক্সকে পাবলিকলি ট্রেডেড কোম্পানি হিসাবে নথিভুক্ত করেন।

এসোসিয়েটেড প্রেস অবশ্য জানাতে পারেনি ৭ কোটি ৩০ লক্ষ শিশু—কিশোর—কিশোরী ইলন মাস্কের বদান্যতায় মাথাপিছু কত অর্থ পেতে পারে।

Related Posts