গাড়ির ইন্সু্যরেন্স ফ্রড ধরতে গভর্নরের টাস্ক ফোর্সের অভিযান

বাঙালী প্রতিবেদনঃ সাজানো গাড়ির দুর্ঘটনা দেখিয়ে মামলা করে বিপুল অর্থ আদায় করার যে চক্র তাদের কারণেই নিউইয়র্কে গাড়ির ইন্সু্যরেন্স বেড়ে গেছে, এমন প্রমাণ পাওয়ায় বছরের শুরুতে গভর্নর ক্যাথি হকুল এই চক্রকে ধরার প্রতিশ্রম্নতি দেন। স্টেট পুলিশ এবং ডিপার্টমেন্ট অব ফিনানশিয়াল সার্ভিসেস আইন প্রয়োগ শুরু করেছে। গত মঙ্গলবার গভর্নর হকুল জানান, উপরুক্ত দুই ডিপার্টমেন্টের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স ইন্সু্যরেন্স জালিয়াতির অপরাধে নিউইয়র্ক স্টেটে ১৬ জনকে গ্রেফতার করেছে। উক্ত টাস্ক ফোর্স তদন্তে ৫ লক্ষ ডলারের ভুয়া ক্লেমও ধরেছে।

গভর্নর বলেন, এই ধরনে জালিয়াতিতে ক্র্যাশ থেকে ভুয়া ক্লেম সব পর্যায়ে যে আর্থিক লেনদেন জড়িত তার ফলেই নিউইয়র্কের ড্রাইভারদের অটো ইন্সু্যরেন্সে বেশি প্রিমিয়াম পে করতে হয়। আমরা এই চক্রকে নিশ্চিহ্ন করে দেব। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই আমরা এই ধরনের জালিয়াতি সহ্য করব না।

গভর্নর হকুল বলেন, ব্রুকলিন ও ব্রংক্সে এই রকম কয়েকটি গাড়ির দুর্ঘটনায় বিপুল অর্থ দাবি করা হয়। কিন্তু নিউইয়র্ক স্টেট পুলিশ এবং ডিপার্টমেন্ট অব ফিনানশিয়াল সার্ভিসেস বিভিন্ন ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখেছে এইসব দুর্ঘটনা ছিল সাজানো এবং ভুয়া। ফলে ইন্সু্যরেন্স কোম্পানির কাছে বিপুল অর্থ ক্ষতিপূরণ দাবি করা ড্রাইভারদের গ্রেফতার করা হয়।

এই ধরনের ইন্সু্যরেন্স কোম্পানির কাছ থেকে বিপুল অংকের ক্ষতিপূণ দাবি শুধু নিউইয়র্ক সিটিতে নয়, আপস্টেটের বিভিন্ন কাউন্টিতেও ঘটেছে। একটা ভুয়া ক্লেমে বলা হয়, সিরাক্যুজে একটি হরিণকে আঘাত করলে গাড়ির সামনে বড় ধরনের ক্ষত হয়। এর জন্য ড্রাইভার ৪০০০ ডলার দাবি করেন। কিন্তু তদন্তে ধরা পড়ে উক্ত ক্ষত বা ডেন্ট হয় উল্লিখিত ঘটনার অনেক আগে।

এ বছর সিনেট ও এসেম্বলিতে সেশন শুরু হলে গভর্নর এই ধরনের ভুয়া ক্লেম ও জালিয়াতি রোধ করার প্রত্যয় ব্যক্ত করে ইন্সু্যরেন্স প্রিমিয়াম কমানোর প্রতিশ্রম্নতি দেন।

Related Posts