আদালতের আদেশে || বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিত
বাঙালী প্রতিবেদনঃ সাপ্তাহিক বাঙালী প্রেসে পাঠানোর আগের মুহূর্তে শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার আবু নাসেরসহ দুই নির্বাচন কমিশনার বদরুল এইচ খান ও রুহুল আমিন সরকার ফোনে সাপ্তাহিক বাঙালীকে জানান, কুইন্সের সাটফিন বুলোভার্ডে অবস্থিত সুুপ্রিম কোর্টের আদেশে বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২০২৬ স্থগিত ঘোষণা করা হয়েছে। মামলার পরবর্তী শুনানির তারিখ ৫ নভেম্বর ২০২৬। উল্লেখ্য, নির্বাচন হওয়ার কথা ছিল এই রবিবার ২৫ অক্টোবর। এই উপলক্ষে সাপ্তাহিক বাঙালীতে নির্বাচন সংক্রান্ত অন্যান্য খবর পরিবর্তন করা সম্ভব হলো না বলে আমরা দু:খিত।
