মেয়র চান জুন—জুলাইএ বাস ভাড়া ফ্রি করতে || মেটলাইফ স্টেডিয়ামে বিশ^কাপের ৮ ম্যাচ

বাঙালী প্রতিবেদনঃ আগামী জুনজুলাই মাসে অনুষ্ঠিত হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল। বছর তিনটি দেশে আয়োজিত হবে এই বিশ্ব মাতানো সবচেয়ে জনপ্রিয় খেলা। আমেরিকা যুক্তরাষ্ট্র, ক্যানাডা মেক্সিকোর ১৬টি শহরে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে হবে রেকর্ড সংখ্যক ১০৪টি ম্যাচ। আমেরিকার নিউইয়র্কনিউজার্সি ছাড়াও হবে বস্টন, ডালাস, হিউস্টন, ক্যানসাস সিটি, লসএঞ্জেলেস, মায়ামি, আটলান্টা, ফিলাডেলফিয়া, সিয়াটল, সানফ্রান্সিসকো সিটিতে।

নিউইয়র্কনিউজার্সি এলাকায় বিশ্বকাপের খেলা হবে হাডসন নদীর ওপারে নিউজার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে। মেটলাইফ স্টেডিয়ামে খেলা হব জুন মাসের ১৩, ১৬, ২২, ২৫, ২৭ ৩০ এবং জুলাইএর তারিখে। ফিফা বিশ্বকাপের ১০৪তম এবং ফাইনালও হবে মেটলাইফ স্টেডিয়ামে।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি চান বিশ্বকাপ ফুটবল চলাকালে সপ্তাহ নিউইয়র্ক সিটির বরোতে বাসে চলাচল যেন ভাড়াছাড়া হয়। নিউইয়র্ক সিটি অন্যতম হোস্ট হওয়ায় তিনি এই সিটির বাসিন্দাদের জন্য এই উপহার দিতে চান। বিশেষ সূত্রে পাওয়া এই খবরটি বুধবার জানিয়েছে ডেইলি নিউজ।

উল্লেখ্য মেয়র মামদানি তার নির্বাচনী ক্যাম্পেইনে প্রতিশ্রম্নতি দিয়েছিলেন মেয়র হলে তিনি সিটির বাসভাড়া সম্পূর্ণ মওকুফ করবেন। কিন্তু সিটির বাস সার্ভিস পরিচালনা করে স্টেটের প্রতিষ্ঠান এমটিএ। তারা বিনামূল্যে বাস চলাচলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি বিষয়ে গভর্নর ক্যাথি হকুলের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন। সামারে বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে বাসে চলাচলের জন্য ১০০ মিলিয়ন ডলার ভতুর্কি দিতে হবে।

বিষয়ে প্রশ্ন করলে গভর্নর হকুল সাংবাদিকদের জানান, আলোচনা চলছে। এমটিএ চেয়ারম্যান জ্যানো লাইবার তার বিনামূল্যে বাসে চলাচলের বিরুদ্ধে অবস্থানের কথা জানিয়ে বলেন, বাসের ভাড়াই এই প্রতিষ্ঠানের রেভিনিউ আয় করে। বাস সার্ভিসের বার্ষিক অপারেটিং ব্যয় ২১ বিলিয়ন ডলার।

গত মাসে মেয়র মামদানি মায়া হান্ডাকেওয়ার্ল্ড কাপ জারপদে নিয়োগ দিয়েছেন।

Related Posts