চাঁদ দেখা সাপেক্ষে ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু
বিশেষ প্রতিবেদনঃ রহমত, মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে বছর ঘুরে আবার আসছে মাহে রমজানুল মুবারক। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর অর্থাৎ ১৪৪৭ হিজরি সনে পবিত্র রমজান মাস শুরু হবে ১৮ ফেব্রুয়ারি বুধবার। বুধবার ভোরে সূর্যোদয়ের আগে সেহরি খেয়ে শুরু হবে প্রথম রোজা। আহলান, সাহলান মাহে রমজান।
রমজান উপলক্ষে নিউইয়র্কের গ্রোসারিগুলোতে সরবরাহ বাড়ানো হয়েছে বিশেষ পণ্যের। ছোলা—বুট, পেঁয়াজ, বেসন, খেজুর, সেমাইসহ মাংস। রেস্টুরেন্টগুলো বিশেষ ইফতারি বিক্রির প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। পার্টি হলগুলো ইফতার পার্টি আয়োজনের জন্য বুকিং নিচ্ছে। আর বাংলাদেশী সংগঠনগুলো ইফতার পার্টির জন্য দাওয়াত দিচ্ছে সদস্যসহ পরিচিত ও বিশিষ্টজনদের।
নিউইয়র্কসহ পার্শ্ববতীর্ স্টেটসমূহের বাংলাদেশী বাজারগুলো ঈদ উপলক্ষে নানা ডিজাইনের শাড়ি, সালোয়ার—কুর্তা, পাঞ্জাবি, ছোটদের পোশাক—আশাক দিয়ে সাজাচ্ছে।
এবার প্রচন্ড শীতের মধ্যে রমজান শুরু হচ্ছে আমেরিকার উত্তর—পূর্বাঞ্চলে। দিনের দৈর্ঘ্যও ছোট। অন্তত আগামী ৮ মার্চ সময় পরিবর্তন হওয়ার আগে পর্যন্ত। সে কারণে যারা রোজা রাখবেন তাদের জন্য অনেক সহজ ও স্বস্তিকর হবে।
সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা।
