টি/২০ বিশ^কাপ এমন ম্যাচ আর কখনো দেখেনি বিশ্বকাপ
স্পোর্টস প্রতিবেদনঃ ম্যাচ টাই। সুপার ওভারও টাই। টি—টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ‘ডাবল সুপার ওভার’ হলো। দ্বিতীয় সুপার ওভারে ২৪ রান করেও নিরাপদ ছিল না দক্ষিণ আফ্রিকা। টানা তিন ছক্কায় রহমানুল্লাহ গুরবাজ এক ছক্কার সমীকরণে নিয়ে গিয়েছিলেন জয় পরাজয়কে। হলো ওয়াইড। চার মারলে আবার টাই। কিন্তু গুরবাজ কেশব মহারাজকে কভার দিয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে গেলেন। জিতে গেলো দক্ষিণ আফ্রিকা। আর অস্তিত্ব রক্ষার এই ম্যাচ হারায় বিশ্বকাপে টিকে থাকা কঠিন কঠিন হয়ে গেলো আফগানদের জন্য। শেষ দুই ম্যাচে আরব আমিরাত ও কানাডার বিপক্ষে জিতলেও সুপার এইট অনিশ্চিত থাকবে। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮৭ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। ২৮ বলে ৬১ করেন রায়ান রিকেলটন। ৪১ বলে ৫৯ করেন কুইন্টন ডি কক। ৪১ রানে ৩ উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই। তাড়া করতে নেমে রহমানুল্লাহ গুরবাজের ৪২ বলে ৭ ছক্কা চার বাউন্ডারির ৮৪ রানের ওপর ভর করে ত্রয়োদশ ওভারে ১২১ রানে পৌছেছিল আফগানিস্তান। এরপর ১৯ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। শেষ ওভারে ১৩ রানের প্রয়োজন হয় তাদের। শেষ বলে দ্বিতীয় রান নিতে গিয়ে ফারুকী রানআউট হলে টাই হয় ম্যাচ। ২৬ রানে ৩ উইকেট নেন লুঙ্গি এনগিডি।
এই এনগিডিকে মেরে সুপার ওভারে ১৭ রান তুলে নেন ওমরজাই ও গুরবাজ। জবাব দিতে নেমে ফারুকীর ওভারে শেষ বলে স্টাবস ছক্কা মেরে টাই করেন প্রথম সুপার ওভার।
দ্বিতীয় সুপার ওভারে ওমরজাইয়ের ওভার থেকে স্টাবস একটি এবং মিলার দুই ছক্কা হাকিয়ে ২৩ রান তুলে নেন।
জবাবে কেশব মহারাজ প্রথম বলেই মোহাম্মদ নবিকে আউট করে দিলেও পর পর তিন ছক্কা গুরবাজ সম্ভাবনা জাগিয়ে রাখেন আফগানিস্তানের। পঞ্চম বল ওয়াইড হলে সমীকরণ দাড়ায় ৫। চারের আশায় গুরবাজ শেষ বল কভারের ওপর দিয়ে মারতে গিয়ে মিলারের হাতে ধরা পড়লে জিতে যায় দক্ষিণ আফ্রিকা।
২০২৪ সালের ১৭ জানুয়ারি ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টি—টুয়েন্টিতে দুবার সুপার ওভারে গিয়েও জিততে পারেনি আফগানিস্তান। এবারও তাই হলো।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ৬ উইকেটে ১৮৭ (রায়ান রিকেলটন ৬১, কুইন্টন ডি কক ৫৯, আজমতউল্লাহ ওমরজাই ৩—৪১, রশিদ খান ২—২৮)
আফগানিস্তান: ১৯.৪ ওভারে ১৮৭ (রহমানউল্লাহ গুরবাজ ৮৪, আজমতউল্লাহ ওমরজাই ২২, দক্ষিণ আফ্রিকা: লুঙ্গি এনগিদি ৩—২৬, কেশভ মহারাজ ১—২৭)
ফল: টাই
প্রথম সুপার ওভার: টাই
আফগানিস্তান ১৭/০ (৬ বল)
দক্ষিণ আফ্রিকা ১৭/১ (৬ বল)
দ্বিতীয় সুপার ওভার: দক্ষিণ আফ্রিকার জয় ৪ রানে
দক্ষিণ আফ্রিকা ২৩/০ (৬ বল)
আফগানিস্তান ১৯/২ (৬ বল)
এমন ম্যাচ আর কখনো দেখেনি বিশ্বকাপ
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ যা হলো, সেটা কি স্রেফ একটা ক্রিকেট ম্যাচ? না, এ যেন নেটফ্লিক্সের কোনো সাসপেন্স থ্রিলার সিরিজ, যার পরতে পরতে রোমাঞ্চ। প্রতি পর্বের শেষে টুইস্ট, যে সিরিজের শেষটা ভাবা দর্শকের জন্যও ছিল ভীষণ কঠিন। টি—টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘ডি’—তে দক্ষিণ আফ্রিকা—আফগানিস্তান ম্যাচে দেখা গেল ডাবল সুপার ওভারের নাটক। টি—টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসেই যা প্রথম! ম্যাচ টাই হওয়ার পর প্রথম সুপার ওভারও টাই, পরের সুপার ওভারে গিয়ে দক্ষিণ আফ্রিকা পেল ৪ রানের অবিশ্বাস্য এক জয়।
