১৩ কোটি ৫০ লক্ষ ভিউয়ার || সুপারবৌলের হাফটাইমে ল্যাটনোদের জয়
বাঙালী প্রতিবেদনঃ গ্রামি এওয়ার্ড জয়ের পর ব্যাড বানির বৃহস্পতি তুঙ্গে। গত রবিবার ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত সুপারবৌলের হাফটাইমে একটি দীর্ঘ গান প্রদর্শন করে ব্যাড বানি। তার সাথে ছিল লেডি গাগা ও রিকি মার্টিন। স্প্যানিশ ভাষায় গাওয়া গানটির আবহ তুলে ধরা হয় পুয়ের্টোরিকোর। আখের ক্ষেত, বারবার শপ, ওপেন স্ট্রিট কফি শপ, বারের ছাদ, লাইভ এবং রিয়েল ওয়েডিং রিং প্রদানসহ যাবতীয় পরিবেশনায় অংশ নেয় প্রায় ১০০ শিল্পী। আর সুপারবৌলের হাফটাইমের পারফর্মেন্সের হিসাবে প্রায় ১৩ কোটি ৫০ লক্ষ দর্শক টিভি পর্দায় দেখেছে, আর ইউটিউবে দেখেছে ৬০ লক্ষ ১০ হাজার। সুপারবৌলের ইতিহাসে এটা রেকর্ড।
শিকাগো ট্রিবিউন সোমবার এই খবরটি দিয়ে জানায় এমন কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মার—আ—লাগোর বাড়িতে বসে সুপারবৌলের হাফটাইমে ব্যাড বানি’র পারফর্মেন্স দেখেছেন। পরে তিনি তার সোশাল মিডিয়া ট্রুথ সোশালে লেখেন, ‘ধনংড়ষঁঃবষু ঃবৎৎরনষব, ড়হব ড়ভ ঃযব ড়িৎংঃ, ঊঠঊজ’।
গানের কথা প্রসঙ্গে প্রেসিডেন্ট লেখেন, ‘এই গাই কী বলছিল তা কেউ বুঝতে পারেনি, ড্যান্সিং ইজ ডিসগাস্টিং, বিশেষ করে যে ছেলেমেয়েরা ওয়াচ করছিল তাদের জন্য।’ তিনি যে টিভি চ্যানেল এটা সম্প্রচার করছিল তাদের উদ্দেশে লেখেন ‘তাদের কোনো ধারণা নেই বাস্তব পৃথিবীতে কী ঘটে চলেছে।’
শিকাগো ট্রিবিউন লেখে, বাস্তবে আমেরিকায় ৬ কোটি মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে, এই সংখ্যা স্পেনের স্প্যানিশ ভাষাভাষির চেয়ে বেশি।
ডেইলি নিউজ নিউইয়র্কের একজন শিল্পীর উদ্ধৃতি দিয়ে বলে, ব্যাড বানি আমেরিকানদের জানান দিল যে ‘ল্যাটিনোদেরও ভয়েস আছে’। উক্ত শিল্পী বলেন, ব্যাড বানি আমাদের পুয়ের্টোরিকোকে আমাদের সামনে তুলে ধরেছেন।
এদিকে ৬০তম সুপারবৌলে এ বছর সিয়াটল সি হকস (২৯) জয়ী হয়েছে নিউইংল্যান্ড প্যাট্রিয়টসকে (১৩) হারিয়ে। খেলার চার পর্বে সিয়াটল সি হকস বরাবর এগিয়েছিল। ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারায় এই সুপারবৌল আয়োজিত হয়।
