আঙুল ফোটালে কি আর্থরাইটিস হয়
ডা. সজল আশফাক: অনেকেই মনে করেন, বারবার আঙুল ফোটালে (শহঁপশষব পৎধপশরহম) ভবিষ্যতে আর্থরাইটিস হবে। কিন্তু এ পর্যন্ত হওয়া বৈজ্ঞানিক গবেষণাগুলো এই ধারণার পক্ষে কোনো শক্ত প্রমাণ পায়নি। আমাদের জয়েন্টের ভেতরে সাইনোভিয়াল তরল (ঝুহড়ারধষ ঋষঁরফ) থাকে, যার মধ্যে বিভিন্ন গ্যাস দ্রবীভূত অবস্থায় থাকে। আঙুল টানলে বা বাঁকালে জয়েন্টের ভেতরের চাপ হঠাৎ পরিবর্তিত হয়। তখন গ্যাসের বুদবুদ তৈরি বা ভেঙে যাওয়ার ফলে ‘পপ’ বা ‘ক্র্যাক’ ধরনের শব্দ শোনা যায়।
সাধারণভাবে আঙুল ফোটানোকে আর্থরাইটিসের কারণ হিসেবে ধরা হয় না। তবে খুব বেশি জোরে বা অতিরিক্ত অভ্যাসের কারণে কিছু মানুষের ক্ষেত্রে সাময়িক অস্বস্তি, হালকা ফোলা বা গ্রিপ শক্তি কিছুটা কমে যেতে পারে।
আর্থরাইটিস হওয়ার পেছনে প্রধান ভূমিকা রাখে:
—বয়স বৃদ্ধি
—বংশগত কারণ
—জয়েন্টে আঘাত
—অতিরিক্ত ওজন
—কিছু প্রদাহজনিত রোগ
আঙুল ফোটালে আর্থরাইটিস হয়— এই ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটি বহুদিনের একটি প্রচলিত স্বাস্থ্য—ভ্রান্তি, যা এখনও অনেক মানুষ বিশ্বাস করে।
