আজ বিশ^কাপ ও এনবিএ ফাইনালসের পঞ্চম গেম || উত্তেজনায় কাঁপছে নিউইয়র্ক
বাঙালী প্রতিবেদনঃ একেবারেই শেষ মুহূর্তে। এনবিএ চতুর্থ ফাইনালসে নিউইয়র্ক নিক্স স্যান এন্টোনিও স্পার্সেও খেলা শেষ হওয়ার মাত্র দেড় সেকেন্ড আগে বল জালে ঢুকিয়ে জিতে গেলে গত সোমবারের হেরে যাওয়া সব দুঃখ—কষ্ট ভুলে নিক্সের ফ্যানরা উন্মাতাল হয়ে ওঠে। আনন্দে আত্মহারা হয়ে তারা মেডিসন স্কয়ার গার্ডেন থেকে বেরিয়ে এসে রাস্তায় রাস্তায় তান্ডব চালায়। ট্যাক্সি ও গাড়ি ভাঙচুর করে। পরস্পরের ওপর চড়াও হয়। হাতাহাতি শুরু হয়। তাদের নিবৃত্ত করতে পুলিশকে নাস্তানাবুদ হতে হয়। কারণ এইসব উন্মত্ত ফ্যানরা পুলিশের ওপরও চড়াও হয়। প্রথমে স্পারস এর চেয়ে ২৯ পয়েন্ট পিছিয়ে থেকে লক্ষ লক্ষ ফ্যানের মন ভেঙে দেয় নিক্স। পরে যখন এই দূরত্ব কমিয়ে আনে, তখনও জয়ের বিষয়টি ছিল সুদূর পরাহত। কিন্তু শেষ সেকেন্ডের সাফল্যে নিভে যাওয়া আগুন যেন দপ করে জ্বলে ওঠে।
হয়ত সে কারণেই মেয়র মামদানিসহ পুলিশ কমিশনার জেসিকা টিশ মেডিসন স্কয়ার গার্ডেনের বাইরে ওয়াচ পার্টির অনুমতি দেননি। না দিলেও ম্যানহ্যাটানের শত শত বারে, রেস্টুরেন্টে, রাস্তায়, পার্কে ওয়াচ পার্টি হয়। কারণ নিক্সের খেলা বলে কথা।
একটানা ৪৩ দিন খেলে জয়ের ধরাবাহিকতায় ছেদ টেনে দেয় নিক্স তাদের নিজ শহর এবং নিজ এরেনাতেই গত সোমবার। একদিন পর বুধবার তারা ফিরে এলো জয়ের ধারায়। আজ শনিবার দুটি বড় খেলা। একটি নিউইয়র্ক—নিউজার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলের খেলা, যে খেলার এ বছরের অভিষেক আমেরিকায় আর যাতে মুখোমুখি হবে ব্রাজিল ও মরক্কো, অন্য দিকে আমেরিকার তো বটেই নিউইয়র্কের তুমুল জনপ্রিয় এনবিএ চ্যাম্পিয়নশিপের পঞ্চম ফাইনালসের খেলা টেক্সাসের স্যান এ্যান্টোনিওতে ফ্রস্ট ব্যাংক সেন্টারে। তবে দুটি খেলা দেখার জন্যই ম্যানহ্যাটান এবং কুইন্স, ব্রুকলীন, ব্রংক্সের সর্বত্র বসবে ওয়াচ পার্টি। হাজার হাজার মানুষ এইসব ওয়াচ পার্টিতে যোগ দেবেন। ফিফার গেম শেষ হলেও ধারণা করা যায় এনবিএ ফাইনালসের পঞ্চম রাউন্ড চলবে টেক্সাসের সাথে সময়ের পার্থক্য থাকার কারণে।
গত বুধবারের খেলার শেষে ফ্যানদের অসহিষ্ণুতা যদি আজ শনিবার রাতেও প্রকাশ হয়, তা নিয়ন্ত্রণ করার জন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। তাছাড়া বিশ্বকাপ দেখার জন্য অন্যান্য স্টেটসহ বিভিন্ন দেশ থেকেও এসেছেন ফ্যানরা। ম্যানহ্যাটানসহ অপর তিন বরো এখন জমজমট। দুই বিপুল জনপ্রিয় খেলার উত্তেজনায় কাঁপছে নিউইয়র্ক। যদি এনবিএ ফাইনালসের পঞ্চম খেলায় নিউইয়র্ক নিক্স জিতে যায়, তাহলে চ্যাম্পিয়নশিপের আনন্দ হয়ত লাগামহীন হয়ে উঠতে পারে। আর অনেকেই নিশ্চিত মরক্কোর সাথে খেলায় ব্রাজিলকে পরাস্ত করা যাবে না। কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটা হবে সম্পূর্ণ অনাকাঙ্খিত।
