আজ থেকে প্রাইমারির আগাম ভোট শুরু

বাঙালী প্রতিবেদনঃ আজ শুরু হচ্ছে নিউইয়র্ক সিটি, স্টেট কংগ্রেসের প্রাইমারি নির্বাচনের আগাম ভোট। এই আগাম ভোট চলবে ২১ জুন পর্যন্ত। ২২ জুন সোমবার কোনো নির্বাচন নেই। পরদিন ২৩ জুন মঙ্গলবার হবে প্রাইমারি। আজ শনিবার, রবিবার সোমবার ভোট গ্রহণ শুরু হবে সকাল ৯টায়, চলবে একটানা বিকেল ৫টা পর্যন্ত। মঙ্গল বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শুক্রবার, শনিবার রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

এই প্রাইমারিতে নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত এলাকা থেকে ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য প্রার্থীরা হলেন ডিস্ট্রিক্ট থেকে টম সোয়াজি ড্যানিয়েল ওয়েলচ। ডিস্ট্রিক্ট থেকে গ্রেস মেং চাক পার্ক। ডিস্ট্রিক্ট থেকে জুনি ওয়ান, বিশাল কুমার, এন্টোনিও রিনোসো ক্লেয়ার ভ্যালডেজ। ডিস্ট্রিক্ট থেকে ইভেট ক্লার্ক, মাইক গোল্ডফার্ব। ডিস্ট্রিক্ট১০ থেকে ব্র্যাড ল্যান্ডার ড্যানিয়েল গোল্ডম্যান। ডিস্ট্রিক্ট১৩ থেকে এড্রিয়ানো এসপাইল্যাট, ডারিয়া লিজা এভিলা শেভালিয়ার, থিও ব্রুস চিনোট্যাভারেজ অস্কার রোমারো। ডিস্ট্রিক্ট১৪ থেকে আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ, ফিলিপ গারসিয়া, মার্টি ডোলান।

এছাড়াও বিভিন্ন ডিস্ট্রিক্টের প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হচ্ছে স্টেট সিনেট স্টেট এসেম্বলি সদস্যরা।

Related Posts