শুরু থেকে ২০২৬ঃ বিশ্বকাপের প্রথম গোল

স্পোর্টস প্রতিবেদনঃ মেক্সিকো সিটির এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে আরও একবার রচিত হলো ফুটবল ইতিহাসের এক সোনালী অধ্যায়। ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ঠিক ৮ম মিনিটে দক্ষিণ আফ্রিকান রক্ষণভাগের একটি মারাত্মক ভুলের সুযোগ নিয়ে মেক্সিকোকে উল্লাসে ভাসান ফরোয়ার্ড হুলিয়ান কিনিয়োনেস। তার এই গোলটি হয়ে থাকলো ২০২৬ বিশ্বকাপের প্রথম গোল।

ম্যাচের শুরুর দিকেই স্বাগতিক মেক্সিকো প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করে। নবম মিনিটে দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস রক্ষণভাগের সতীর্থকে একটি ঝুঁকিপূর্ণ পাস দেন। মেক্সিকান মিডফিল্ডার এরিক লিরা সেই পাসটির লাইনে দারুণভাবে প্রেস করেন এবং বল কেড়ে নিয়ে কলম্বিয়ায় জন্মগ্রহণকারী মেক্সিকান ফরোয়ার্ড কিনিয়োনেসর  দিকে বাড়িয়ে দেন।

সৌদি ক্লাব আল কাদসিয়াহএর এই তারকা ফরোয়ার্ড বল পেয়েই ডান পায়ের এক জোরালো নিখুঁত শটে বল প্রতিপক্ষের জালে জড়িয়েএল ত্রি’ (মেক্সিকো)—কে ব্যবধানে এগিয়ে নেন। 

এক নজরে বিশ্বকাপের উদ্বোধনী গোল 

বিশ্বকাপ: উরুগুয়ে ১৯৩০

লুসিয়েন লরেন্ট (ফ্রান্স)

বিশ্বকাপ: ইতালি ১৯৩৪

আর্নেস্তো বেলিস (আর্জেন্টিনা)

বিশ্বকাপ: ফ্রান্স ১৯৩৮

জোসেফ গউচেল (জার্মানি)

বিশ্বকাপ: ব্রাজিল ১৯৫০

আদেমির (ব্রাজিল)

বিশ্বকাপ: সুইজারল্যান্ড ১৯৫৪

মিলোশ মিলুতিনোভিচ (যুগোস্লাভিয়া)

বিশ্বকাপ: সুইডেন ১৯৫৮

অ্যাগনে সিমনসন (সুইডেন)

বিশ্বকাপ: চিলি ১৯৬২

হেক্টর ফ্যাকুন্ডো (আর্জেন্টিনা)

বিশ্বকাপ: ইংল্যান্ড ১৯৬৬

পেলে (ব্রাজিল)

বিশ্বকাপ: মেক্সিকো ১৯৭০

ডিনকো ডারমেনঝিয়েভ (বুলগেরিয়া)

বিশ্বকাপ: জার্মানি ১৯৭৪

পল ব্রেইটনার (জার্মানি)

বিশ্বকাপ: আর্জেন্টিনা ১৯৭৮

বার্নার্ড ল্যাকম্বে (ফ্রান্স)

বিশ্বকাপ: স্পেন ১৯৮২

এরউইন াধহডেনবার্গ (বেলজিয়াম)

বিশ্বকাপ: মেক্সিকো ১৯৮৬

আলেসান্দ্রো আলতোবেলি (ইতালি)

বিশ্বকাপ: ইতালি ১৯৯০

ফ্রাঁসোয়া ওমামবিয়িক (ক্যামেরুন)

বিশ্বকাপ: যুক্তরাষ্ট্র ১৯৯৪

ইয়ুর্গেন ক্লিন্সম্যান (জার্মানি)

বিশ্বকাপ: ফ্রান্স ১৯৯৮

সিজার সাম্পাইও (ব্রাজিল)

বিশ্বকাপ: কোরিয়াজাপান ২০০২

পাপা বুবা দিওপ (সেনেগাল)

বিশ্বকাপ: জার্মানি ২০০৬

ফিলিপ লাম (জার্মানি)

বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকা ২০১০

সিপহিওয়ে শাবালাল (দক্ষিণ আফ্রিকা)

বিশ্বকাপ: ব্রাজিল ২০১৪

মার্সেলো (ব্রাজিল, আত্মঘাতী গোল)

বিশ্বকাপ: রাশিয়া ২০১৮

ইউরি গাজিনস্কি (রাশিয়া)

বিশ্বকাপ: কাতার ২০২২

এনার ভ্যালেন্সিয়া (ইকুয়েডর)

বিশ্বকাপ: মেক্সিকোআমেরিকাকানাডা ২০২৬

হুলিয়ান কিনিয়োনেস (মেক্সিকো)

Related Posts