নিউজার্সিতে বিশেষ সম্মাননা প্রদান জাবেদউদ্দিনকে
ইউএসএনিউজঃ নিউজার্সির বেই হেড-এ অবস্থিত এল. ওন হাবার্ড হিস্টোরিক ল্যান্ডমার্কে সম্প্রতি এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়। কমিউনিটি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। এ সময় সংগঠনের সভাপতি সোহেল আহমেদ এবং সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমেদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘদিন ধরে তিনি এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে প্রবাসী বাংলাদেশী ও স্থানীয় কমিউনিটির কল্যাণে নিবেদিতভাবে কাজ করে আসছেন। তাঁর মানবিক উদ্যোগ, নেতৃত্বগুণ এবং সামাজিক অবদানকে অনুষ্ঠানে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মোহাম্মদ জাবেদ উদ্দিনের এই অর্জন প্রবাসী কমিউনিটির জন্য গর্বের বিষয় এবং এটি সমাজসেবায় আরও অনুপ্রেরণা জোগাবে। তাঁরা সম্মাননা প্রাপ্তিকে স্বাগত জানিয়ে মোহাম্মদ জাবেদ উদ্দিনের অব্যাহত সামাজিক কর্মকান্ডের প্রশংসা করেন।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাইলস পার্কার, হিস্টোরিক ল্যান্ডমার্ক ডিরেক্টর।
