কাহের চৌধুরী শামীমকে জালালাবাদের সংবর্ধনা
নিউইয়র্কঃ জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার উদ্যোগে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমকে সংবর্ধনা দেয়া হয়। গত ৩১ মে রবিবার ওজোনপার্কে মোম’স পার্টি হলে আয়োজিত সংবর্ধনায় অংশগ্রহণ করেন সিলেট বিভাগের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ প্রবাসী বাংলাদেশীরা। সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি বদরুল খান। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের পরিচালনায় মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের বোর্ড অব ট্রাস্ট্রি ছদরুন নূর, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির সদস্য আজিমুর রহমান বুরহান, ও ফকরুল ইসলাম দেলোয়ার, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক বোর্ড অব ট্রাস্টি এডভোকেট নাসির উদ্দিন, মকবুল রহিম চুনই, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সালেহ আহমেদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া করেন সংগঠনের সাবেক সহ সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার কোষাধ্যক্ষ মুহাম্মদ আলিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ শফিউদ্দিন তালুকদার, বিশিষ্ট রাজনীতিক আতিকুল হক আহাদ, সিলেট সদরের বিশিষ্ট রাজনীতিক মাহবুব রহমান চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট খলিলুর রহমান, জালালাবাদ এসোসিয়েশনের সদস্য মোঃ দেলোয়ার হোসেন মানিক প্রমুখ।
সভায় সিলেট বিভাগের প্রবাসীদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়Ñ প্রবাসীদের জন্য সহজ ও কার্যকর ভোটাধিকার নিশ্চিত করা এবং নিবন্ধন প্রক্রিয়ার জটিলতা দূর করা, সিলেট অঞ্চলের উন্নয়নে বৈষম্য দূর করে অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প বৃদ্ধি করা, প্রবাসীদের জন্য নিরাপদ ও আধুনিক আবাসন ব্যবস্থা, বিদেশফেরত ও কর্মস্থলে যেতে না পারা প্রবাসীদের জন্য সহায়তা, বিমান যোগাযোগ সহজ করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, ওসমানী এয়ারপোর্টের আধুনিকীকরণ, আন্তর্জাতিক ফ্লাইট বৃদ্ধি এবং যাত্রীসেবার উন্নয়ন, বিমানের আন্তর্জাতিক ফ্লাইট বৃদ্ধি, সিলেটের গ্যাসে স্থানীয়দের অধিকার এবং বন্যা সমস্যার স্থায়ী সমাধান ইত্যাদি।
এ সময় আমন্ত্রিত দুই অতিথির হাতে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের কর্মকর্তা সহ উপস্থিত অতিথিবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তির।
