লেটুস থেকে ছড়াচ্ছে ডায়ারিয়ার প্যারাসাইট

বাঙালী প্রতিবেদনঃ এসোসিয়েটেড প্রেস বৃহস্পতিবার একটি এক্সক্লুসিভ নিউজে জানালো, সম্প্রতি আমেরিকা জুড়ে হাজার হাজার মানুষ যে অন্যধরনের ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে তার কারণ উদ্ধার করতে পেরেছে। তারা বলছে আইসবার্গ লেটুস থেকে এই পেটের পীড়ার ভাইরাস ছড়াচ্ছে। সাধারণত এই লেটুস সুপারমার্কেটে বিক্রি হওয়া ছাড়াও ট্যাকো বেল ব্যবহার করে তাদের বিভিন্ন আইটেমে। উল্লেখ্য সম্প্রতিকালের এই সাইক্লোসপোরিয়াসিস নামক এই পেটের পীড়া মহামারী আকারে দেখা দিয়েছে মিশিগানসহ অন্য কয়েকটি স্টেটে। তা ক্রমশ অন্যান্য স্টেটেও ছড়িয়ে পড়ছে।
যেহেতু আমেরিকায় বিপুল সংখ্যক স্বাস্থ্য সচেতন মানুষের দৈনন্দিন খাদ্য তালিকায় স্যালাড থাকে, আর স্যালাডের মূল উপকরণ হলো লেটুস, তাই এই খবরে অনেকেই আতংকগ্রস্ত হয়ে পড়েছে বলে বৃহস্পতিবার লিখেছে ওয়াশিংটন পোস্ট। ট্যাকো বেল জানিয়েছে, খবরটি জানার পর থেকে তারা যেসব আইটেমে লেটুস ব্যবহৃত হয়, সেসব আইটেমে আপাতত লেটুস ব্যবহার করছে না।

অনেকের সাথে কথা বলে পোস্ট লিখছে, তারা আপাতত লেটুস খাওয়া বন্ধ রেখেছে। আমেরিকায় স্যান্ডুইচের দোকানেবিএলটিএকটি পরিচিত এব্রিভিয়েশন। এর অর্থ অনেকেই জানেন, বেকনলেটুসটমেটো। অনেকে লেটুসটমেটা ছাড়াই স্যান্ডুইচ খাচ্ছেন। অনেকে আতংকে স্যালাডে বা স্যান্ডুইচে কাঁচা আনিয়ন খাওয়াও বন্ধ রেখেছেন বলে জানিয়েছেন।

হেলথ কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট লিখছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলো ব্যাগে বিক্রি হওয়া লেটুস। পোস্ট বলছে, যে প্যারাসাইটের কারণে সাইক্লোসপোরিয়াসিস হয়, তা হত্যা করা খুব সহজ নয়, যেমন খাদ্যবাহিত অন্য প্যারাসাইট হত্যা করা সহজ। প্যাথোলজি, মাইক্রোবায়োলজি ইমিউনোলজি বিশেষজ্ঞরা জানিয়েছেন, অনেক বেশি ধোয়ার পরও এই প্যারাসাইট রয়েই যায়। তাই আপাতত সাময়িকভাবে লেটুস অন্যান্য কাঁচা সব্জি খাওয়া থেকে বিরত থাকা ভাল বলে তারা পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, এই ডায়রিয়ার প্রকোপ এখন পর্যন্ত নিউইয়র্কে ছড়ানোর খবর না পাওয়া গেলেও অদূর ভবিষ্যতে কী হবে তা বলা মুশকিল।

Related Posts